রিয়া বাড়ি থেকে উদ্ধার দেড় কেজি চরস, ১০ বছর জেল হতে পারে অভিনেত্রীর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গোটা বলিউডের চিত্র এখন অন্যরকম। সুশান্তের মৃত্যু তদন্ত করতে গিয়েই সিবিআইয়ের নজর আসে বলিউডের সঙ্গে মাদকচক্র ও মাদকযোগের দিকটি। ইতিমধ্যেই, মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত জেলেই আছেন তিনি। বারবার জামিনের আবেদন করেও জামিন পাননি রিয়া। এই ঘটনায় অনেককেই জেরা করেছে এনসিবি। বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন থেকে শুরু শ্রদ্ধা কপূর, সারা আলি খান-কেও জেরা করা হয়েছে এনসিবির পক্ষ থেকে। এবার আরও এক চাঞ্চল্যকর তথ্য হাতে এল এনসিবির।

এনসিবি জানায়, সুশান্তের মৃত্যুর সঙ্গে তাদের তদন্তের কোনও যোগ নেই। সুশান্তের মৃত্যু তদন্ত করছে সিবিআই। এনসিবির রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি রিয়া চক্রবর্তীর বাড়ি থেকে প্রায় দেড় কেজি চরস উদ্ধার করা হয়েছে। রিয়া ও তার ভাই শৌভিক, দুজনেই মাদকচক্রের সঙ্গে যুক্ত, তার প্রমাণও মিলেছে। এমনকি, মাদকচক্রে তারা টাকা দিতেন বলেও জানা গিয়েছে। এই অপরাধেই রিয়া ও শৌভিকের ১০ বছর পর্যন্ত জেল হতে পারে।

প্রসঙ্গত, রিয়ার সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যুর জেরা করতেই রিয়াকে ডেকে পাঠায় সিবিআই। সেখান থেকেই সূত্র মেলে রিয়ার মাদকচক্র যোগের। জানা যায়, সুশান্তও নাকি নিয়মিত মাদক সেবন করতেন। বেঁচে থাকলে হয়ত তাকেও জেরা করত এনসিবি।

সুশান্তের মাদকসেবনের কথা স্বীকার করেছেন সারা আলি খান ও শ্রদ্ধা কপূর। তাদের দাবী, শুটিং চলাকালীন অবস্থাতেও ভ্যানে বসে মাদক নিতেন সুশান্ত। তবে নিজেদের মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন দুজনেই। সুশান্তের ফার্ম হাউজ থেকে মাদক সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। সারা আলি খানের সঙ্গে বেশ কিছুদিন সম্পর্কে জড়ায় সুশান্ত। সুশান্তের সঙ্গে ওই ফার্ম হাউজে গেকেও কোনও মাদন নেননি বলে দাবী করেছেন সারা।

এদিকে, মেয়ের এমন কাণ্ডকারখানায় বেশ চটেছেন বাবা সইফ আলি খান। এই নিয়ে প্রাক্তন স্ত্রী অমৃতার সঙ্গে বচসার খবরও কানে এসেছে। দায় এড়াতে মুম্বই ছেড়েছেন ছোটো নবাব। এছাড়াও, বলিউডের নামি কিছু অভিনেতার নামও উঠেছে মাদক মামলায়। তাদের প্রত্যেককেই সময়মত জেরা করবে এনসিবি।

RELATED Articles

Leave a Comment