প্রথম ম্যাচে রোহিতের মুম্বইয়ের কাছে ধরাশায়ী কেকেআর

গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হেড টু হেড রেকর্ড এমনিতেই খারাপ ছিল। সেই রেকর্ড বদল হল না, বরং কলকাতার বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখল মুম্বই। এদিন রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা একপেশে ভাবেই হারালো কেকেআরকে। শুরুতে টসে জিতে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক বল করার সিদ্ধান্ত নেন। শুরুতে শিবম মাভির বলে মুম্বই ওপেনার কুইন্টন ডি- কক আউট হয়ে ফিরে যান। রোহিত শর্মার বিস্ফোরক ৫৪ বলে ৮০ রানের সৌজন্যে ২০ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স করল ৫ উইকেটে ১৯৫ রান।

রোহিতের সাথে ভালো পার্টনারশিপ করেন সূর্য কুমার যাদব (২৮ বলে ৪৭)। তবে রোহিত আউট হতে কিছুটা কমে যায় রানের গতি, ফলে ২০০ রানের গণ্ডি পেরোতে পারে না মুম্বই। ১৯৬ রান তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে ফিরস যান ওপেনার শুভমান গিলকে (৭)। বোল্টের বলে আউট হন তিনি। তারপর কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক (২৩ বলে ৩০) ও নীতিশ রানা (১৮ বলে ২৪) মিলে কিছুটা চেষ্টা করলেও ব্যর্থ। এরপর একই ওভারে রাসেল ও মর্গ্যানকে আউট করেন বুমরাহ।

https://twitter.com/mipaltan/status/1308833037182996487?s=20

তবে কেকেআর ম্যানেজমেন্টের কাছে চিন্তার বিষয় ১৫ কোটির উপর বেশি টাকা দিয়ে কেনা বোলার কাজে এল না। এদিন প্যাট কামিন্সের বোলিং হতাশাজনক। তবে ব্যাট হাতে নেমে মাত্র ১২ বলে ৩৩ রান করেন তিনি। বুমরাহকে একই ওভারে ৪ টি ছয় মারেন তিনি। কিন্তু কাজের কাজ কিছুই হল না, ততক্ষণে ম্যাচ মুম্বইয়ের পকেটে চলে গিয়েছে। অন্যদিকে প্রথম ম্যাচ হেরে শুরু করলেও টিম কেকেআরকে হারিয়ে আবারও ছন্দে ফিরল গত বারের চ্যাম্পিয়ন মুম্বই।

RELATED Articles

Leave a Comment