গরু পাচারে নাম জড়ালো বিএসএফ কর্নেলের। সিবিআইয়ের অভিযান জানাচ্ছে পাচার চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ পর্যন্ত।

এবার গরু পাচার চক্রের হদিশ পেতে মাঠে নামলো সিবিআই (CBI)। প্রথম অভিযানেই নাম জড়ালো বিএসএফ কর্নেলের (BSF Cornell)। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গা যেমন রাজারহাট, সল্টলেক, তপসিয়া, এছাড়াও মুর্শিদাবাদ, বহরমপুর, লালগোলা, শিলিগুড়ি-সহ রাজ্যের ১৫ জায়গায় অভিযান চালায় সিবিআই। কেন্দ্রীয় তদন্তসংস্থার নজরে এনমুল হক নামে এক পাচারকারী। তার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে। সিবিআই জানাচ্ছে গরু পাচার (Cattle smuggling)চক্রের শিকড় ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ অবধি।

গরু পাচার কাণ্ডে মমতার গর্বের বাংলার সঙ্গে পাল্লা দিচ্ছে যোগীর উত্তরপ্রদেশ‌ও। গরু পাচারের টাকার একটা বড় অংশের লেনদেন হতো উত্তপ্রদেশের এক প্রভাবশালী ব্যক্তির বাড়িতে। বিনয় মিশ্র (Vinay Mishra) নাম ওই ব্যক্তি এখন সিবিআইয়ের নজরে।

প্রধানত ভারত থেকে গরু চোরাচালান হয় বাংলাদেশে। রাজ্যের সীমান্তবর্তি জেলাগুলি দিয়ে বাংলাদেশ গরু পাচার করার এই অভিযোগ বহুদিনের। গরু পাচার চক্র নিয়ে এর আগেও বহুবার সরব হয়েছে বিজেপি (BJP)। উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার সীমান্তে বসবাসকারী মানুষজন গরু পাচারকারীদের অত্যাচারে নাজেহাল। এবার সেই গরু পাচারের বিরুদ্ধেই অভিযানে নামল সিবিআই।

আর এই অভিযানে নেমে বিস্ফোরক তথ্য হাতে এসেছে সিবিআই-এর। গরু পাচারের সঙ্গে নাম জড়িয়েছে সতীশ কুমার নামে বিএসএফের এক কর্নেলের। বুধবার সল্টলেকের বিজে ব্লকে তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তসংস্থা। শেষপর্যন্ত তাঁর বাড়ি সিলও করে দেওয়া হয়। জানা গিয়েছে বিএসএফের ওই আধিকারিক একসময়ে কর্মরত ছিলেন শিলিগুড়িতে। বর্তমানে রয়েছেন ঝাড়খণ্ডে।

সূত্র মারফত জানা গেছে, গত কয়েক মাসে প্রায় হাজার কোটি টাকার গরু পাচার হয়েছে বাংলাদেশে। সিবিআইয়ের লক্ষ্য গোটা চক্রকে ধরা। বিএসএফ আধিকারিক সতীশ ছাড়াও বিএসএফের একাধিক অফিসার ওই চক্রের সঙ্গে জড়িত বলে খবর।

RELATED Articles

Leave a Comment