অশ্বিনের সেঞ্চুরিতে সিরাজের অভিনব সেলিব্রেশন, ভাইরাল হল ভিডিও

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি চলছে। ম্যাচের তৃতীয় দিনটি রবিচন্দ্রন অশ্বিনের নামেই থাকল, যিনি ১৪৮ বলে ১০৬ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করা অশ্বিন ব্যাট হাতেও দুর্দান্ত খেলেন। তিনি তাঁর ইনিংসে ১৪ টি বাউন্ডারি এবং একটি ছক্কা মারেন। অশ্বিন যখন নিজের সেঞ্চুরি পূর্ণ করলেন, তখন নন স্ট্রাইকার প্রান্তে থাকা মহম্মদ সিরাজ এমন ভাবে সেলিব্রেট করলেন যেন তিনি নিজেই সেঞ্চুরি করেছেন।

অশ্বিনের সেঞ্চুরির একটি ভিডিও বিসিসিআই তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে, তাতে সিরাজের প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে। মহম্মদ সিরাজ যেভাবে আনন্দে লাফিয়েছিলেন, যেন টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করলেন তিনি। সিরাজ তার স্পোর্টিং স্পিরিটের জন্য প্রশংসিত হয়েছেন। সিরাজ অপরাজিত ২১ বলে ১৬ রান করেন এবং এই সময়ে দুটি ছক্কাও মারেন।

https://twitter.com/BCCI/status/1361260111902072832?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1361260111902072832%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fcricket%2Fstory-indveng-2nd-test-mohammed-siraj-s-celebration-on-r-ashwin-s-century-went-viral-watch-video-ind-vs-eng-2nd-test-india-vs-england-3854658.html

তিনি যখন ব্যাট করতে এসেছিলেন অশ্বিন ৭৭ রানে খেলছিলেন। অশ্বিন সেঞ্চুরি পূর্ণ না করা পর্যন্ত সিরাজ তার উইকেটটিও ফেলতে দেয়নি। সিরাজ খুব রক্ষণাত্মক ব্যাটিং করছিলেন। সিরাজ আউট হলে অশ্বিন সেঞ্চুরি করার সুযোগ পেত না। অশ্বিনের সেঞ্চুরির পরে সিরাজও কিছু বড় শট খেলেন।

RELATED Articles