মাঠে ফিরছেন ধোনি : জল্পনার অবসান ঘটিয়ে অনুশীলন শুরু ২ রা মার্চ থেকে

অবশেষে ক্রিকেট ভক্তদের লম্বা প্রতীক্ষা শেষ। মাঠে ফিরছেন ধোনি, এমনটাই জানিয়েছেন চেন্নাই সুপার কিংস-এর কে এস বিশ্বনাথন। বিশ্বনাথন জানিয়েছেন আগামী ২রা মার্চ থেকেই এম এ চিদাম্বরম স্টেডিয়ামে প্র্যাকটিস শুরু করছেন ধোনি। লক্ষ্য আসন্ন আইপিএল। গত বছর বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড ভারতের ম্যাচের পর থেকে আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি ধোনি। নিজের সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে কখনও মুখও খোলেননি।

সম্প্রতি বার্ষিক চুক্তির তালিকায় ধোনির নাম বাদ পড়ায় তুঙ্গে ওঠে তাঁর অবসর জল্পনা। কিন্তু মুখ খোলেননি ধোনি। অবশেষে ভক্তদের স্বস্তি দিয়ে হলুদ জার্সিতে মাঠে ফিরছেন ধোনি। গত বছর চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিসের প্রথম দিনেই ধোনিকে দেখতে ভিড় জমিয়েছিলেন ১২,০০০ ভক্ত। তাদের সমবেত ধোনি ধোনি চিৎকারের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। অবসর জল্পনা উড়িয়ে এবারও ২রা মার্চ চিদাম্বরম স্টেডিয়াম যে ধোনি আবেগে ভাসতে চলেছে সমর্থকেরা তা নিয়ে সন্দেহ নেই ওয়াকিবহাল কোন মহলেই।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর