আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট শুরু হওয়ার বেশ কয়েকদিন দেরি আছে। এরই মধ্যে রেস্তোরাঁয় খেতে গিয়ে বিতর্কে জড়ালেন ভারতের কয়েকজন ক্রিকেটার। একটি নামী রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন ভারতের পাঁচ তারকা ক্রিকেটার রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, নভদীপ সাইনি এবং পৃথ্বী শ। প্রশ্ন উঠেছিল যে এই ক্রিকেটাররা কোভিড প্রোটোকল ভঙ্গ করলেন কিনা। এরই সঙ্গে নেটিজেনরা মেতেছেন ওই রেস্তোরাঁর বিল নিয়ে।
যেই বিল ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাতে চোখে পড়ছে সেদিন মেলবোর্নের ওই রেস্তোরাঁয় কি কি খেয়েছিলেন রোহিতরা। মেনুতে ছিল স্টিমড পর্ক ডাম্পলিং এবং স্টির ফ্রাইড বিফ উইথ ভেজিটেবলস। বলা বাহুল্য, হিন্দুধর্মে বিফ খাওয়া নিষিদ্ধ। ওখানে উপস্থিত ক্রিকেটারেরাও ছিলেন হিন্দু। সেক্ষেত্রে বিফ কিংবা পর্ক খান খাওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটারদের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করছে নেটিজেনরা। কেউ কেউ তীব্র ভাষায় আক্রমণও করছেন।

সবেচেয়ে বেশি আক্রমণ করা হচ্ছে রোহিত শর্মাকে। কারণ বছরখানেক আগে রোহিত শর্মা জানিয়েছিলেন যে পশুদের বাঁচাতে হবে। এই পাঁচ ক্রিকেটার এখন রয়েছে আইসোলেশনে। অবশ্যে যে দেশে গো-মাংস খাওয়ার অপরাধে মানুষদের হত্যা করা হয়, সে দেশে এমন হওয়া অস্বাভাবিক কিছু নয়। এমনকি ক্রিকেটারদেরকে হিন্দুধর্ম ত্যাগ করতে বলছেন কেউ কেউ।





