ক্রিকেট এখন যেন ব্যক্তিগত স্তরে নেমে এসেছে। আর সেই কারণে এখন কোনও তারকা ক্রিকেটার ব্যর্থ হলে আক্রমণ গিয়ে পড়ে ক্রিকেটারদের পরিবারের উপর। গত বৃহস্পতিবার কেকেআর এর বিরুদ্ধে জেতা ম্যাচ হারে চেন্নাই সুপার কিংস। আর এই কারণে সকলে দোষ দিচ্ছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের টেস্টসুলভ ইনিংসকে।
কিন্তু এবার বাড়াবাড়ির পর্যায় ছাড়িয়ে গিয়েছেন নেটিজেনরা। গত ম্যাচে খারাপ পারফর্মেন্সের জেরে বেশ কিছু বিকৃত মনস্ক নেটিজেন ধোনির পাঁচ বছরের মেয়ে জিভাকে ধর্ষণ ও শারীরিক অত্যাচারের হুমকি দেন। আর তাদের এমন বক্তব্যের স্ক্রিনশট তুলে সেটির প্রতিবাদ করেছেন আরও কিছু নেটিজেন।
এর দ্বারাই প্রশ্ন ওঠে, একটি পাঁচ বছরের মেয়ের উপর যদি ধর্ষণের হুমকি ওঠে, তাহলে আমাদের দেশের নারী সুরক্ষা কতটা নিশ্চিন্তকর?






