এবারের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান। বর্তমানে সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ছাড়াও ব্যাটিংয়েও যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন তিনি। এবার মর্গ্যানের প্রতি প্রশংসায় পঞ্চমুখ নাইট সতীর্থ ও ব্যাটসম্যান নীতিশ রানা।
একটি সাক্ষাৎকারে নীতিশ রানা জানিয়েছেন যে তিনি মর্গ্যানের অধিনায়কত্বের বিষয়ে একেবারে মোহিত। তিনি মর্গ্যানের কাছ থেকে সমস্ত কিছু শেখার প্রতিশ্রুতি নিয়েছেন।
সাক্ষাৎকারে নীতিশ জানান, “আমি খুবই উৎসাহী কারণ প্রথমত উনি একজন বিশ্বকাপজয়ী। আর দ্বিতীয়ত, উনি এমন একজন বাঁ হাতি ব্যাটসম্যান যিনি সাদা বলের ক্রিকেটে রাজত্ব করছেন। আমি মুখিয়ে রয়েছি ওনার কাছে অনেক কিছু শেখার জন্য কারণ উনি একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আমি ওনার নেতৃত্বের সমস্ত গুণ গুলে খেতে চাই।”






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার