আগাম প্রস্তুতি সারতে সবার আগেই গোয়ায় পৌছানোর ভাবনা এটিকে মোহনবাগানের

দীর্ঘদিন করোনার জেরে ফুটবল কার্যত বন্ধ ছিল। তার উপর আসন্ন আইএসএল-এর জন্য প্রস্তুতির সময়ও কম। এই অবস্থায় অন্যদের থেকে এগিয়ে থাকতে প্রাক মরশুম প্রস্তুতি সারতে আগেই গোয়া পৌঁছতে চাইছে এটিকে মোহনবাগান।

জানা গিয়েছে, সেপ্টেম্বরের শেষদিকে গোয়ার দিকে রওনা দেবে ক্লাব। সমস্ত দেশীয় খেলোয়াড়দের গোয়ায় আসার জন্য নির্দেশও দিয়ে দেওয়া হয়েছে ক্লাবের তরফ থেকে। ফলে আগাম প্রস্তুতি সারার সমস্ত আয়োজন করেই ফেলেছে ক্লাব।

এদিকে বিদেশীদেরও আনতে এবার বিশেষ পদক্ষেপ নিচ্ছে এটিকেএমবি। প্রাইভেট জেট ভাড়া করে হাবাস ও বিদেশী ফুটবলারদের আনতে চলেছে এটিকে-মোহনবাগান। এই একই কাজ করেছিল এটিকে ২০১৬ সালে, যার দৌলতে সেবার ট্রফি জেতে তারা।

RELATED Articles

Leave a Comment