সফল আইপিএলের জন্য অভিনন্দন বার্তা শাস্ত্রীর, সৌরভের নাম না থাকায় হলেন ট্রোলড

করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহিতে সফলভাবে আইপিএল ২০২০ আয়োজনের জন্য বিসিসিআই এবং আইপিএল কাউন্সিলকে অভিনন্দ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী। আর এই অভিনন্দন বার্তাতেই গণ্ডগোল করে বসেন তিনি। তার সঙ্গে যে প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সম্পর্ক যে তিক্ত, তার প্রমাণ মিলল আরও একবার। রবি শাস্ত্রীর একটি টুইট ঘিরেই বিতর্ক। আইপিএল শেষ হতেই রবি শাস্ত্রী একটি ট্যুইট করেন।

https://twitter.com/RaviShastriOfc/status/1326225946400198666?s=20

রবি শাস্ত্রীর করা এই টুইটে কোথাও নাম নেই স্বয়ং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়েরই। যার জেরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। তার সঙ্গে সৌরভের সম্পর্কের জের আবারও ফুটে উঠল। তিনি অভিনন্দন জানান জয় শাহ, ব্রিজেশ প্যাটেল, হেমাং আমিনের মতো কর্মকর্তাদের এবং বোর্ডের মেডিক্যাল স্টাফদেরও। কিন্তু এই সকলেরও উপরে যিনি সেই সৌরভের নামই কোথাও চোখে পড়ল না।

এর ফলে ব্যাপক ট্রোল হলেন রবি শাস্ত্রী। ক্রিকেট সহ সৌরভের সমর্থকরা রবি শাস্ত্রীকে উচিত জবাব দিতে শুরু করে। অনেকে বলতে থাকেন, সৌরভই এখন সকলের বস, তার নাম না নেওয়া মানে অপমান করা সৌরভকে। বোর্ড প্রেসিডেন্টকে অপমান করতে ইচ্ছাকৃত ভুল করেছেন বলেও অনেকে বলতে থাকেন। বলা বাহ্যল্য, ২০১৬ সালে বোর্ডের উপদেষ্টা সৌরভ ভারতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রীকে সরিয়ে অনিল কুম্বলেকে কোচ করেছিলেন। তিনি ভিডিও কনফারেন্সে ইন্টারভিউ দেওয়ায় তাঁকে কোচ করা হয়নি। সেই বিতর্কেরই বদলা নিলেন যেন শাস্ত্রী।

RELATED Articles