স্ত্রী ধনশ্রীর সাথে নেচে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন যুজবেন্দ্র চাহাল- দেখুন ভিডিও

ভারতের ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে টিম ইন্ডিয়ার স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী কোরিওগ্রাফার ধনশ্রী ভর্মা বিশেষভাবে অভিনন্দন জানিয়েছেন। দুজনেই একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দুজনকেই ‘রং দে বসন্তি’ গানে নাচতে দেখা যায়। দুজনেই তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওতে দুজনকেই আলাদাভাবে নাচতে দেখা গেছে এবং ভিডিওটি এডিটিং করে যুক্ত করা হয়েছে।

এই ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হয়েছে। এই ভিডিওটি শেয়ার করে নেওয়ার সময় চাহাল লিখেছেন, “আমাদের মহান দেশকে হাজার স্যালুট, আরও ভালো হোক, সবাইকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস।” সমস্ত ভারতীয়দের জন্য আজকের দিনটি একটি বিশেষ দিন।

 

১৯৫০ সালে এই দিনেই ভারতের সংবিধান কার্যকর করা হয়েছিল এবং তখন থেকে এই তারিখটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশদের হাত থেকে ভারত স্বাধীন হয় এবং এর তিন বছর পরে দেশের সংবিধান কার্যকর হয়। অন্যদিকে কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে সামিল হয়েছেন। সেই র‍্যালি ঘিরেই শুরু হয়েছে দিল্লিতে অশান্তি।

আরও অন্যান্য খবর