টেস্ট সিরিজে ভারতের কামব্যাক নিয়ে একেবারেই আশাবাদী নন রিকি পন্টিং

একেই প্রথম টেস্টে প্রবল ব্যর্থতার সম্মুখীন হয়েছে ভারত, তার উপর বাকি তিনটি টেস্টে থাকবেন না অধিনায়ক বিরাট কোহলি। এই অবস্থায় চলতি টেস্ট সিরিজে আদৌ কামব্যাক করা সম্ভব ভারতের, এই নিয়ে কিছুটা নেতিবাচক বার্তা দিলেন প্রাক্তন অসি অধিনায়ক রিকি পন্টিং।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলেছেন, “একটি জিনিস হল দলের নির্বাচনে পরিবর্তন আনা আর আর একটি জিনিস হল নিজেদের অন্তরকে আবারও তুলে ধরতে এবং মানসিকভাবে পরের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে। কারণ আমি নিশ্চিত অস্ট্রেলীয়রা এত তাড়াতাড়ি চলে যাবে না।”

এরপর তিনি ভবিষ্যতবানী করেন যে হয়ত অস্ট্রেলিয়া হোয়াটওয়াশ করতে সক্ষম হবে। এই নিয়ে তিনি বলেছেন, “খুব ভালো সম্ভাবনা রয়েছে ক্লিন সুইপের। আশা করি আমরা একটি ফলাফল পাব মেলবোর্নে আর যদি আমরা তা পেয়ে যাই, আমার মনে হয় ভারতের পক্ষে খুবই কঠিন হবে আবারও উঠে এসে ম্যাচ জেতা।”

RELATED Articles