জসপ্রীত বুমরাহের প্রথম বলেই ক্যাচ ফেললেন পন্থ, ফের ট্রোলের বন্যা

চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চার টেস্টের সিরিজের প্রথম ম্যাচ চলছে। এদিন ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ইনিংস ওপেন করলেন ররি বার্নস এবং ডমিনিক সিবলি। চোট সারিয়ে ইশান্ত শর্মা প্রথম ওভার বল করেন এবং দ্বিতীয় ওভারে আসেন জসপ্রীত বুমরাহ।

ভারতে এটি বুমরাহের প্রথম টেস্ট ম্যাচ এবং উইকেটের পিছনে উইকেটকিপার ঋষভ পন্থ যদি ক্যাচ ফেলত তবে প্রথম বলেই তিনি উইকেট নিতে পারতেন। ররি বার্নস তখন স্ট্রাইকে ছিলেন এবং ম্যাচের মাত্র সপ্তম বল যখন পন্থ উইকেটের পিছনে ক্যাচ ফেলেন। যদিও ক্যাচটি খুব সহজ ছিল না। বার্নস সেই সময় মাত্র এক রানে খেলছিল। বার্নস (৬০ বলে ৩৩ রান) অবশেষে পন্থকেই ক্যাচ দিয়ে অশ্বিনের প্যাভিলিয়নে ফিরে যান।

এই ক্যাচ ফেলার পর সোশ্যাল মিডিয়ায়ও মারাত্মক ট্রোলড হয়েছন পন্থ। ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ দুই উইকেট নেন আর এক উইকেট নেন অশ্বিন। ইংল্যান্ডের অধিনায়ক জো রুট (১৯৭ বলে ১২৮*) তাঁর শততম টেস্ট ম্যাচ খেলছেন। এদিন সেঞ্চুরিও করেন তিনি। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর তিন উইকেট হারিয়ে ২৬৩।

RELATED Articles