BIG NEWS: বড় ষড়যন্ত্র! কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করার জন্য রিহানাকে দেওয়া হয় ১৮ কোটি টাকা

‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’ নামে কানাডায় একটি সংস্থা রয়েছে যারা আন্তর্জাতিক প্রচার শুরু করায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি গোপন সূত্রে ‘দ্য প্রিন্ট’ নামক একটি সংবাদমাধ্যম জানতে পারে যে এই সংস্থা কানাডার নানান রাজনৈতিক নেতা ও কর্মীদের সহায়তা করে।

‘দ্য প্রিন্ট’-এর সূত্র অনুযায়ী, স্কাইরকেট নামের একটি জনসংযোগ সংস্থা রয়েছে যার কর্ণধার খালিস্তানি মো ধালিওয়াল। সূত্র থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, এই সংস্থার পক্ষ থেকে বিদেশী পপ তারকা রিহানাকে ২.৫ মিলিয়ন ডলার দেওয়া হয় কৃষক আন্দোলনের পক্ষে টুইট করার জন্য। এই অর্থের ভারতীয় মূল্য ১৮ কোটি টাকা।

এই সূত্র থেকে আরও জানা গিয়েছে যে বিদেশী সমাজকর্মী গ্রেটা থুনবার্গ যে নথি পেশ করে তা থেকে স্পষ্ট যে ভারতের নামে অপপ্রচার করার জন্যই এই সবকিছু পরিকল্পনা করা হয়েছে। এই চক্রান্তের সঙ্গে যুক্ত রয়েছেন মো ধালিওয়াল, ম্যারিনা প্যাটারসন, অনিতা লাল, এবং ‘ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন’-এর প্রধান ও কানাডার রাজনৈতিক নেতা জগমিত সিং।

আনিতা লাল হলেন ‘পোয়েটিক জাস্টিস ফাউন্ডেশন’-এর সহ-প্রতিষ্ঠাতা। গ্রেটা থুনবার্গের পেশ করা নথিতে এই সংস্থার নামও ছিল। রিহানা কৃষকদের পক্ষে টুইটে করার পরপরই টুইটে সরব হন গ্রেটা থুনবার্গ ও নীল ছবির প্রাক্তন তারকা মিয়াঁ খালিফা। গ্রেটা অসাবধানতাবশত একটি নথি বা ‘টুলকিট’ পেশ করেন যার মধ্যে একটু ঘাঁটাঘাঁটি করলে দেখা যায় যে তাদের এই টুইট সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ও ভারতকে হেনস্থা করার উদ্দেশ্যেই করা হয়েছে। এই ষড়যন্ত্র চলছে গত নভেম্বর মাস থেকেই। এ বছরের ২৩শে জানুয়ারি ও ২৬শে জানুয়ারিই ভারতের বিরুদ্ধে কোনও প্রচারণা করার পরিকল্পনা করা হয়। তবে তা আসলে করা হয় ফেব্রুয়ারিতে। সেই নথি ফাঁস হওয়ার পর যদিও গ্রেটা তা মুছে ফেলে আবার অন্য নথি পেশ করেন।

এই ঘটনার পরই ভারতের খেলা জগত ও বিনোদন জগতের মানুষেরা এই বিদেশী শক্তির বিরুদ্ধে গর্জে ওঠেন। এই অপপ্রচারে কর্ণপাত না করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ থাকার ডাক দেন তাঁরা।

RELATED Articles