কয়েক দিন আগে সিডনিতে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দুর্ধর্ষ শতরানের ইনিংস খেলেন ঋষভ পন্থ। মাত্র ৭৩ বলে করা এই শতরানের জেরে আসন্ন প্রথম টেস্টে তিনি ভারতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য বেশ বড় স্টেটমেন্ট দিয়েছেন। কিন্তু এরকম দুর্ধর্ষ ইনিংস খেলার রহস্য কি? এই নিয়ে বেশ কিছু কথা বলেন পন্থ।
বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ঋষভ পন্থ বলেছেন, “আমি যখন ব্যাট করতে যাই তখন অনেক ওভার বাকি ছিল, তাই হনুমা বিহারি আর আমি একটি ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করছিলাম। আমরা অনেকক্ষণ ব্যাটিং করার জন্য চেষ্টা করেছিলাম। আমি নিজেকে যতটা সম্ভব সময় দিতে চেয়েছিলাম এবং ধীরে ধীরে নিজের আত্মবিশ্বাস বাড়াচ্ছিলাম।”
এরপর ঋষভ বলেন, “আমার প্রথম অনুভূতি হয়েছিল যে আজ আমি এই মাইলস্টোনে পৌঁছতে পারব না। যখন প্রথম বল আমার পেটে লাগে, তখন আমি খুব রেগে যাই। আর সেই সময় আমি নিজেকে বলি, ‘এবার আমায় কিছু শট খেলতে হবে।”






