ধোনির জন্য জিততে চাই আইপিএল ট্রফি: রবিন উথাপ্পার বড় বয়ান

আইপিএল ২০২১ সালের চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছেন রবিন উথাপ্পা। প্রথমবারের জন্য উথাপ্পাকে হলুদ জার্সি পরে খেলতে দেখা যাবে। উথাপ্পা তাঁর ইনস্টাগ্রামে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন যে, আইপিএলকে বিদায় জানানোর আগে একবার মহেন্দ্র সিং ধোনির হয়ে এই ট্রফি জিততে চান। উথাপ্পা চেন্নাই দলে রাজস্থান রয়্যালসে থেকে ট্রেডে গিয়েচজে এবং আইপিএলের ১৪ তম আসরে ধোনির নেতৃত্বে খেলতে দেখা যাবে তাকে।

শেন ওয়াটসনের জায়গায় ওপেনার হিসাবে রবিন উথাপ্পাকে দলে যোগ করতে পারে সিএসকে-র। উথাপ্পাকে ঋতুরাজ গাইকোয়াড়ের পাশাপাশি দলে ওপেন করতে দেখা যেতে পারে। উথাপ্পা তার ভিডিওতে বলেছেন, “সবার আগে হ্যালো চেন্নাই, কেমন আছেন সবাই? প্রথমত আমি সিএসকে-র সমস্ত অনুরাগীদেরকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে গত কয়েক সপ্তাহে অসাধারণভাবে স্বাগত জানিয়েছেন। আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। এটি একটি ইচ্ছা ছিল যা পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম যে আবার ধোনির সাথে খেলতে পারব এবং অবসর নেওয়ার আগে টুর্নামেন্ট জিততে পারব। তাই সিএসকের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার জন্য আশীর্বাদ।”

উথাপ্পা ধোনি ছাড়াও সুরেশ রায়না ও অম্বাতি রায়ডুর মতো অনেকে রয়েছেন দলে। এ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, “শুধু এটিই নয় আমি আরও অনেক খেলোয়াড়ের সাথে খেলতে চাইছি যাদের সাথে আমি বড় হয়েছি। অম্বাতি রায়ডু, সুরেশ রায়না, আমি তাদের সাথে অনূর্ধ্ব -১৯ থেকে খেলছি। তাই আমি খুব খুশি যে আমি সিএসকে-র একটি অংশ। আমি কঠোর পরিশ্রম করব এবং সুযোগ পেলে ভাল করবো।” বলা বাহুল্য, উথাপ্পার শেষ মরসুম বিশেষ কিছু ছিল না এবং তিনি রান করার জন্য লড়াই করছিলেন।

আরও অন্যান্য খবর