গত মঙ্গলবার ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে পাঁচ বার আইপিএল ট্রফি জয়ের নজির গড়ল মুম্বই ইন্ডিয়ান্স। শুধু তাই নয়, এই প্রথমবার জোড় বছরে ট্রফি জিতল মুম্বই ইন্ডিয়ান্স। এই নিয়ে টুর্নামেন্টের শুরু থেকে অনেকেই বলছিলেন, জোড় বছরে মুম্বই ইন্ডিয়ান্স কাপ পাবে না। কারণ এর আগে তারা ট্রফি জিতেছে বিজোড় বছরগুলিতে, অর্থাৎ ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ এ।
কিন্তু এবার সকল ধোঁয়াশা ও কুসংস্কার দূর করে শেষে জোড় বছর অর্থাৎ ২০২০ তেই ট্রফি জিতল মুম্বই ইন্ডিয়ান্স। আর এই নিয়ে এবার বেশ মজার টুইট করেন অধিনায়ক রোহিত শর্মা। নিজের টুইটারে তিনি নিজের একটি পুরোনো টুইটের ভিডিও দিয়ে তাতে লেখেন, “আমরা সত্যিই এই বছর জোড় সংখ্যায় জিতেছি। বলেছিলাম মামু, এদের গণিত দুর্বল।”
https://twitter.com/ImRo45/status/1326793747238096896
আদতে যে ভিডিওটি টুইট করেছিলেন রোহিত, তা স্টার স্পোর্টসের একটি প্রোমো। সেখানে রোহিত শর্মাকে ওর মামা পরামর্শ দেন যেন এই বছর কাপ জেতার জন্য সবকিছু জোড় সংখ্যা করিয়ে নেওয়ার জন্য। কিন্তু রোহিত তার মামাকে বোঝায় যেহেতু এটি আইপিএল এর ত্রয়োদশ সংস্করণ, তাই এই বছরও বিজোড়।





