বর্তমানে শ্রীময়ী ধারাবাহিক এর টিআরপি অনেকটাই উঁচুতে। কারণ সিরিয়ালে এসে গিয়েছে নতুন মোড়। সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে শ্রীময়ী এবং রোহিত সেন জুন আন্টিকে ভুল বুঝিয়ে তাদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে ডাকছে কারণ সেখানে জুনের থেকে বাড়ির দলিল ফেরত চাইবে তারা। কারণ জুন আন্টি তার মাসির থেকে বাড়ির দলিল বাগিয়ে নিয়েছে।
তবে এই নিজেকেই কেন সব দিক থেকেই লুজার বললেন জুন আন্টি? কারণ দর্শকরা মনে করছেন যে শ্রীময়ী এবং অনিন্দ্য-এর মধ্যে আইনি বিচ্ছেদ হলেও মানসিকভাবে অনিন্দ্য তার সম্পূর্ণ হয়ে ওঠেননি।
এবিষয়ে জুন আন্টি বাস্তবের উষসী চক্রবর্তী কে জিজ্ঞাসা করলে উঠে এলো বিস্ফোরক তথ্য। তিনি জানালেন যে জুন আন্টির চরিত্রে নেতিবাচকতা আছে ঠিকই কিন্তু জুনের জন্য উষসী চক্রবর্তীর খুব খারাপ লাগে। কারণ জুন একটা মানুষকে ভালোবেসে নিজের সংসার ত্যাগ করে বিয়ে করলো কিন্তু তাকে বর্তমানে থাকতে হচ্ছে স্বামীর প্রাক্তন স্ত্রী এবং সন্তানদের সঙ্গেই। স্বামীও সম্পূর্ণভাবে নিজের হলো না। কোথাও গিয়ে আমি যেন জুনের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারি। বলছেন উষসী।
কিন্তু কেন?
উষসী জানিয়েছেন যে আজ থেকে ১০ বছর আগে তিনি একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন যিনি সেই সময়ে সেপারেশনে ছিলেন। তার স্ত্রী থাকতেন রাজ্যের বাইরে। সে মানুষটি বলেছিলেন যে খুব শীঘ্রই তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়ে যাবে কিন্তু দুই বছর পর স্ত্রী ফিরে আসে মানুষটির জীবনে এবং তারা নতুন করে সব কিছু শুরু করতে চান। তিনি সেই সময় ডিপ্রেশনে চলে গিয়েছিলেন।
তাই তিনি দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছেন যে উষসী চক্রবর্তী হিসেবে তিনি একটা সাজেশন দিতে পারেন যে জেনে শুনে কোন বিবাহিত মানুষের সঙ্গে যেন কেউ সম্পর্কে না জড়ায়, তাহলে পরিণামে যন্ত্রণাই জোটে।





