সিডনিতে ৭ জানুয়ারি থেকে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের জন্য পুরোপুরি ফিট ওপেনার রোহিত শর্মাকে ভারতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে নিয়োগ করেছে বিসিসিআই। শুক্রবার বিসিসিআই একটি বিবৃতি জারি করে রোহিতকে শুধু দলে অন্তর্ভুক্ত করার কথা নয়, প্রথমবারের মতো তাকে টেস্ট দলের সহ-অধিনায়কত্বের দায়িত্বও দিয়েছে। রোহিতকে সহ-অধিনায়কত্বের দায়িত্ব হস্তান্তরিত করার অর্থ হল যে সিডনিতে তৃতীয় টেস্টে ওপেনার হয়ে মাঠে নামবেন।
সেক্ষেত্রে এখনও পর্যন্ত দুটি টেস্টের চার ইনিংসে ব্যর্থ ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে দলের বাইরে যেতে হতে পারে। জানুয়ারিতে তার প্রথম সন্তানের জন্মের কারণে ডিসেম্বরে অ্যাডিলেডে প্রথম টেস্ট খেলে দেশে ফিরে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। সিরিজের বাকি তিনটি টেস্টে ভারতের নেতৃত্ব দিচ্ছেন অজিঙ্ক রাহানে। রাহানের অধিনায়কত্বে ভারত বক্সিং ডে টেস্ট জিতেছে এবং সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে।
শেষ দুই টেস্টে ভারতীয় দল: অজিঙ্ক রাহানে (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারী, শুভমান গিল, ঋদ্ধিমন সাহা (উইকেটকিপার), ঋষভ পান্ত (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর এবং টি নটরাজন।





