আইপিএল শুরু হয়ে গেলেও সমর্থকরা অপেক্ষায় ছিল কবে কিং কোহলি মাঠে নামবেন। সেই প্রতীক্ষার অবসান হয়ে অবশেষে আইপিল অভিযাব শুরু করল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বিপক্ষে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ, মরু শহরে বিরাট বনাম ওয়ার্নার লড়াই দেখার জন্য মুখিয়ে ছিল দর্শকরা। টসে জিতে বল করার সিদ্ধন্ত নেন হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। প্রথম ইনিংসে আরসিবি পাঁচ উইকেট হারিয়ে ১৬৩ রান করে।
ওপেনার দেবদূত পাড্ডিকাল শুরুতেই বেশ চমপ্রদ। ৪২ বলে ৫৬ রান করে আউট হন তিনি। এরপর সেই জুটি ব্যাট করতে এল যার জন্য আরসিবি ফ্যানরা অপেক্ষায় থাকে। তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স যোগ করলেন ৩৩ রানে। প্রতিবারই শক্তিশালী দল থাকলেও বিরাট কোহলির দল আইপিএল ট্রফি জিততে ব্যর্থ। দ্বিতীয় ইনিংসের শুরুতে ওয়ার্নার (৬) ঝড় আশা করা হলেও দুর্ভাগ্যজনক ভাবে আউট হন তিনি। হায়দ্রাবাদের আর এক ওপেনার জনি বেয়ারস্টো ক্রিজে টিকে ছিলেন।
শেষমেশ ১৫.২ ওভারে ৪৩ বলে ৬১ রান করে চাহালের বলে বোল্ড হন তিনি। এদিন ফের ম্যাচ গড়ায় শেষ ওভার পর্যন্ত। আরসিবির হয়ে শেষ বলে বল করছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা ডেল স্টেইন। শেষ ৩ বলে দরকার ছিল ১১ রান, ক্রিজে ছিলেন সন্দীপ শর্মা ও নটরাজন। কিন্তু লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা, ১০ উইকেটে জিতে আইপিএল অভিযান শুরু করল কিং কোহলির দল।





