দিশা সালিয়ানের (Disha Salian) মৃত্যুর পর ভয় পেয়েছিলেন সুশান্ত (Sushant Singh Rajput)। সিদ্ধার্থ পিঠানির পর এই একই দাবি করলেন সুশান্তের জিম পার্টনার সুনীল শুক্লা (Sunil Sukla)। এর ফলে দিশার সঙ্গে সুশান্তের মৃত্যু যোগ স্পষ্ট হয়ে উঠছে।
৮ই জুন সুশান্ত সিং রাজপুত এর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু হয়। মুম্বই পুলিশ গোটা ঘটনাটি আত্মহত্যা বললেও পরবর্তীকালে যখন ১৪ই জুন সুশান্ত সিং রাজপুত এর অস্বাভাবিক মৃত্যু হয় তখন প্রশ্ন উঠতে শুরু করে এই দুই মৃত্যুর মধ্যে কি যোগ রয়েছে? মুম্বই পুলিশ প্রথমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পরবর্তীকালে এই মৃত্যু নিয়ে প্রচুর প্রশ্ন ওঠায় বর্তমানে এই মৃত্যুর তদন্তভার রয়েছে সিবিআই এর কাছে।
এর মধ্যেই দিশা সালিয়ান এর অস্বাভাবিক মৃত্যু প্রসঙ্গে উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। ইতিমধ্যে সিবিআইয়ের জেরায় সুশান্তের ফ্ল্যাট এবং ক্রিয়েটিভ ম্যানেজার সিদ্ধার্থ জানিয়েছেন যে মৃত্যুর পর থেকেই সুশান্ত অত্যন্ত আতঙ্কিত ছিলেন। তিনি নিজের হার্ডডিস্ক, ক্যামেরা, ল্যাপটপের খোঁজ করছিলেন কিন্তু রিয়া চক্রবর্তী সেগুলি নিয়ে চলে যাওয়ায় সুশান্ত চিন্তায় পড়ে গিয়েছিলেন। ফলে তদন্তকারীদের সন্দেহ, দিশার মৃত্যু সম্পর্কে এমন কিছু জানতেন সুশান্ত যা তাকে নিজের প্রাণের সুরক্ষা নিয়ে ভাবতে বাধ্য করেছিল।
এবার সুশান্তের জিম পার্টনার সুনীল শুক্লার গলাতেও একই সুর। তিনি সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুও বটে। তার বক্তব্য, দিশার বয়ফ্রেন্ড রোহন রাই কেন এত চুপ? তিনি মুম্বইতে নেই কেন? ওই পার্টিতে দিশার বন্ধু দীপ আজমেরা, ইন্দ্রনীল বৈদ্য, হিমাংশু সহ আরো কয়েকজন ছিলেন। রোহনের পাশাপাশি এরাও গা ঢাকা দিয়েছেন। কেন?
গোটা ভারতে যখন লকডাউন চলছে তখন কোনো রকম করোনা সুরক্ষা বিধি ছাড়া এই পার্টি হল কেমন করে? এইসব প্রশ্ন তুলেছেন সুনীল। যা স্বাভাবিক ভাবেই বিতর্ককে কয়েকধাপ বাড়িয়ে তুলেছে।
ইতিমধ্যেই জানা গিয়েছে, যে বিষয়ে মৃত্যুর আগে সুশান্তের সঙ্গে তাঁর কথা হতো। সেখানেই হয়তো এমন কিছু জেনে ফেলেছিলেন সুশান্ত যা তার প্রাণ নিতে পারত। সম্ভবত সুরজ পাঞ্চোলির সন্তানের মা হতে চলেছেন দিশা, এইরকমই কোন তথ্য জেনে ফেলেছিলেন সুশান্ত তাই তাঁকে হত্যা করা হয়েছে বলে মত নেটিজেনদের।
এছাড়াও কিছুদিন আগেই উঠে এসেছিল একটি চাঞ্চল্যকর তথ্য। ঐদিন পার্টিতে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী অভিনেতার বক্তব্য, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে দিশাকে একটি ঘরে নিয়ে গিয়ে পার্টিতে উপস্থিত কয়েকজন যৌননিগ্রহ করেছিল। দিশার আওয়াজ যাতে বাইরে না আসে সেজন্য ঘরে জোরে সাউন্ড বক্স বাজিয়ে দেওয়া হয়েছিল।
স্বাভাবিকভাবেই এই বক্তব্য রীতিমতো ধোঁয়াশার জন্ম দিয়েছে। এদিকে সুনীল দাবি করেছেন যে দিশা সংক্রান্ত তার কাছে কিছু প্রমাণ রয়েছে যা তিনি সিবিআইয়ের হাতে তুলে দেবেন। সুনীল কোন প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেবেন যাতে এই মামলা অন্য দিকে মোড় নেয় সেটা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন দেশবাসী।





