এবার করোনা সংক্রমনের খবর এলো ক্রীড়াজগৎ থেকে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি শনিবার নিজেই ট্যুইটবার্তায় এই খবর দিলেন।
করোনা ভাইরাসের জেরে বিশ্বব্যাপী সমস্ত টুর্নামেন্ট এখন বন্ধ। তবে করোনা সংক্রমন কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছে সবাই। এরমধ্যে প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটারের থেকে এমন খবরে স্তম্ভিত ক্রীড়ামহল থেকে ভক্তরা পর্যন্ত। পাকিস্তানের আশায় মানুষদের পাশে দাঁড়াতে এই করোনার সংকটও ময়দানে নামার ঝুঁকি নিয়েছিলেন তিনি। এরপর তাঁর লালারসের পরীক্ষা করা হলে শনিবার সেই রিপোর্টে করোনার উপস্থিতি পাওয়া গেছে৷ টুইটবার্তার মাধ্যমে ভক্তদের কাছে তিনি বলেন, ‘আপনারা আমার জন্য প্রার্থনাই করুন৷ যাতে আমি শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারি।’
I’ve been feeling unwell since Thursday; my body had been aching badly. I’ve been tested and unfortunately I’m covid positive. Need prayers for a speedy recovery, InshaAllah #COVID19 #pandemic #hopenotout #staysafe #stayhome
— Shahid Afridi (@SAfridiOfficial) June 13, 2020
শনিবার ট্যুইটে স্বয়ং আফ্রিদি জানান তার করোনা পজিটিভের কথা। তিনি লেখেন, ‘বৃহস্পতিবার থেকেই শরীরটা ঠিক ভাল লাগছিল না৷ সারা শরীরে ব্যথা। এরপরই আমি কোভিড টেস্ট করাই যার রিপোর্ট আজ পজিটিভ আসে৷ সবাই আমার জন্য প্রার্থনা করুন, আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি৷’





