হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, দাসপুর এলাকা জুড়ে আতঙ্কের ছায়া। দেখুন ভিডিও

সকাল সকাল পশ্চিম মেদিনীপুরের দাসপাড়া এলাকায় হুড়মুড় করে ভেঙে পড়ল একটি তিনতলা পাকা বাড়ি। শনিবার সকালে এই ঘটনার জেরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়ায়। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় একটি তিনতলা বাড়ি সংলগ্ন খাল সংস্কারের ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলেই অভিযোগ এলাকাবাসীদের। তবে বাড়িটি ভেঙে পড়ে কোনো হতাহতের খবর নেই। বাড়ির মালিক নিমাই সামন্ত বাড়িটিকে এখন গুদাম ঘর হিসেবেই ব্যবহার করেন। এই তিনতলা বাড়ি ভেঙে পড়ার ভিডিও সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, বর্ষার শুরুতে দাসপুর ২ ব্লকের খেপুত নিশ্চিন্তপুর এলাকায় গোমরাই খাল সংস্কারের কাজ শুরু হয়েছিল। কিন্তু রাতভোর বৃষ্টির জেরে বাড়ির নীচের দিকের মাটি আলগা হয়ে যায়। ফলে ভোর থেকেই আচমকা হেলে পড়ে বাড়িটি । তারপর হুড়মুড় করে পুরো তিনতলা বাড়িটিই ধসে পড়ে। ঘটনাটি দেখতে বহু মানুষ ওই বাড়ির সামনে জড়ো হন। নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুভাষ মণ্ডলের দাবি, পঞ্চায়েতের অনুমতি না নিয়েই নিমাই সামন্ত গোমড়াই খালের পাশে বাড়িটি তৈরি করেছিলেন। যদিও বাড়িটি ভেঙে পড়ার পর থেকে আর পাত্তা নেই নিমাই সামন্তের।

RELATED Articles

Leave a Comment