বেন স্টোকসের উইকেটের পর ভাইরাল হার্দিকের সেলিব্রেশন, দেখুন ভিডিও

ভারত ও ইংল্যান্ডের মধ্যে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি পুনের এমসিএ স্টেডিয়ামে চলছে। ইংল্যান্ড বর্তমানে ভারতের দেওয়া ৩৩০ রানের লক্ষ্য তাড়া করছে। আগের ম্যাচের তুলনায় এই ম্যাচে ইংল্যান্ডের শুরু খুব খারাপ ছিল এবং দল ১০০ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফেলেছে। ইংল্যান্ডের ইনিংসের সময় এমন একটি সুযোগ এসেছিল যখন হার্দিক পাণ্ডিয়া বেন স্টোকসের একটি সহজ ক্যাচ ছেড়ে দিয়েছিলেন। ক্যাচ মিস করার পরে রোহিত শর্মা এবং অধিনায়ক বিরাট কোহলি হতাশ ছিলেন কারণ তারা জানতেন যে এই উইকেটটি কতটা গুরুত্বপূর্ণ। এরপরে টি. নটরাজনের বলে যখন স্টোকস শিখর ধাওয়ানের হাতে ক্যাচ দিয়ে আউট হন তখন হার্দিকের প্রতিক্রিয়া দেখার মতো ছিল।

https://twitter.com/viratian18183/status/1376163494203023367?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1376163494203023367%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.livehindustan.com%2Fcricket%2Fstory-ind-vs-eng-hardik-pandya-reaction-viral-on-social-media-after-shikhar-dhawan-cought-ben-stokes-catch-india-vs-england-3942841.html

হার্দিকের এই প্রতিক্রিয়া এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ধাওয়ান স্টোকসের ক্যাচ ধরার সাথে সাথেই হার্দিক তার দিকে হাত জোর করে এবং মাটিতে হাঁটু দিয়ে বসে তাকে ধন্যবাদ জানান। এই বিশেষ সেলিব্রেশন ভাইরাল হয়েছে। ভারতের ইনিংসে হার্দিক একটি কঠিন পরিস্থিতিতে রান করেন। এদিন ম্যাচে ফের টস হেরে ভারত ইংল্যান্ডের সামনে ৩৩০ রানের বড় লক্ষ্য দেয়। দলের হয়ে হাফ সেঞ্চুরি করেন শিখর ধাওয়ান (৫৬ বলে ৬৭ রান), ঋষভ পন্থ (৬২ বলে ৭৮ রান এবং হার্দিক পাণ্ডিয়া (৪৪ বলে ৬৪)।

RELATED Articles