আগামী বুধবার ভাগ্য নির্ধারণ সৌরভ-জয়ের, বিসিসিআই এর মেয়াদ নিয়ে সুপ্রিম কোর্ট দেবে অন্তিম শুনানি

বেশ কয়েক মাস আগে লোধা কমিটির নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হয়ে গিয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের। চলতি বছরের গত ২৭ জুলাই মেয়াদ শেষ হয় প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির, অন্যদিকে গত ৭ মে মেয়াদ শেষ হয় সচিব জয় শাহের। কিন্তু ২০২৫ সাল অবধি মেয়াদ বাড়ানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তারা। আর এবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল তাদের ভাগ্য নির্ধারণের তারিখ।

 

বিচারপতি এল নাগেশ্বর রাওয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, আগামী বুধবার অর্থাৎ ৯ ডিসেম্বর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এবং সচিব জয় শাহের ভবিষ্যৎ সংক্রান্ত মামলা নিয়ে চুড়ান্ত শুনানি করা হবে। গত ২২ জুলাই মেয়াদ বৃদ্ধির আবেদন মঞ্জুর করা হয় সুপ্রিম কোর্টের তরফ থেকে। সেই শুনানি পেশ হবে আগামী বুধবার।

 

সুপ্রিম কোর্ট নির্ধারিত লোধা কমিটির নিয়ম অনুযায়ী, রাজ্য ক্রিকেট সংস্থা এবং ভারতীয় ক্রিকেট সংস্থায় সব মিলিয়ে যদি ছয় বছর পদে আসীন থাকেন কেউ, তাহলে ছয় বছর পূর্ণ হলে আগামী তিন বছর কুলিং অফ অর্থাৎ বিরতিতে যেতে হয় সেই ব্যক্তিকে।

আরও অন্যান্য খবর