বিয়ের দু’বছর পার, কিন্তু এখনও বিছানায় একইরকম ব্যবহার করেন নিক, স্বামীর গোপন কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা নিজেই

বিয়ের পর দু’বছর কেটে গেছে, কিন্তু এখনও নিকের কাছে সেই একইরকম রয়ে গেছেন তিনি। একটুও কম হয়নি তাদের মধ্যেকার ভালবাসা, বরং দিনদিন তা আরও গাঢ় হচ্ছে। এরই মধ্যে নিজেদের বিছানার গোপন গল্প ফাঁস করলেন প্রিয়াঙ্কা নিজেই।

২০১৮ সালে ১লা ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন নিক ও প্রিয়াঙ্কা। যোধপুরের উমেদ ভবনে বসে তাদের বিয়ের আসর। দুই রকম মতে বিয়ে সারেন এই দম্পতি। তাদের প্রথম বিয়ে হয় খ্রিষ্টান ক্যাথলিক রীতিতে ও দ্বিতীয় বিয়েটি হয় সিঁদুর দান ও মালাবদল করেই।

এই বছর বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে প্রিয়াঙ্কা সোশ্যাল মিদিয়াতে তাদের বিয়ের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, “আমার জীবনের ভালোবাসাকে বিয়ের ২ বছরের শুভেচ্ছা। সে সবসময় আমার পাশে থাকে। আমার শক্তি, আমার সব। আই লাভ ইউ নিক জোনাস”।

এদিকে বিয়ের বছর পূর্তির উপলক্ষ্যে ইনস্টাগ্রামে তাদের বিয়ের ছবি দিয়েছেন নিকও। তিনি লেখেন, “সবচেয়ে সুন্দর, অনুপ্রেরণা ও অসাধারণ মহিলাকে বিয়ের দু’বছরের শুভেচ্ছা। হ্যাপি অ্যানিভার্সারি”।

 

View this post on Instagram

 

A post shared by Nick Jonas (@nickjonas)

তাদের এই পোস্ট দেখে যখন ভক্তকূল বেশ মুগ্ধ, এমন সময়ই নিজেদের গোপন কথা ফাঁস করলেন অভিনেত্রী। তিনি জানান, রাতের নিক ও সকালের নিকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। তিনি আরও জানান, ঘুম থেকে ওঠার পর নাকি নিক একদৃষ্টে প্রিয়াঙ্কার মুখের দিকে তাকিয়ে থাকেন। তার সেই মেকআপহীন মুখটা দেখতে নাকি নিকের খুব ভালো লাগে। কিন্তু নিকের এই কু-অভ্যাস একেবারেই পছন্দ নয় প্রিয়াঙ্কার। কিন্তু আবার স্বামীর কাছে আদর পেতে কার না ভালো লাগে না। প্রিয়াঙ্কা জানান, নিক নিজের অজান্তেই এই কাজ করেন। বিয়ের এতদিন পরও নিক এখনও এই কাজ করে যান। তাদের এই প্রেম পর্ব এভাবেই চলতে থাকুক, এই আশাই করা যায়।

RELATED Articles