মহারাজের আগামী ঠিকানা কি ICC প্রেসিডেন্ট পদ? নিজেই দিলেন উত্তর

আইসিসির প্রেসিডেন্ট কে হবেন এই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ক্রীড়াজগতের অলিগলি থেকে কানাঘুষো শোনা যাচ্ছে কলকাতা মহারাজ কি তবে এবার আইসিসির শীর্ষে বসবেন? ডেভিড গাওয়ার ও গ্রেম স্মিথের মতো তাবড় তাবড় প্রাক্তন ক্রিকেটাররা সৌরভ গাঙ্গুলির বোর্ড পরিচালনায় অভিভূত। তারা বারবার সৌরভের প্রশংসা করেছেন। আর সেখান থেকেই জোরাল হচ্ছে আশঙ্কা। সৌরভ কি এবার ছক্কা হাকাবেন আইসিসিতে?

তবে সৌরভ গাঙ্গুলি বল ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বোর্ড কর্তৃপক্ষ। তিনি এ-ও জানিয়েছেন এখন আইসিসির নিয়ম পরিবর্তিত হয়েছে। আগে আইসিসির পদে থাকাকালীন অন্য বোর্ডের পদে দায়িত্ব নেওয়া যেত। কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী আইসিসির প্রেসিডেন্ট হতে গেলে সৌরভকে বিসিসিআই ছাড়তে হবে। আর এই কঠোর সময়ে বিসিসিআই ছাড়া ঠিক হবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

তিনি এ-ও জানিয়েছেন তাঁর বয়স বেশি নয়। আইসিসির প্রেসিডেন্ট হওয়ার তাঁর কোনও তাড়াও নেই। এই পদগুলি সাম্মানিক। সকলের জীবনেই একবার না একবার এই সুযোগ আসে। আগের প্রশাসকদের দেখলে বোঝা যাবে সকলের মেয়াদ একেই সীমাবদ্ধ। তাই বোর্ডের সকলের পক্ষ থেকে এই বিষয়ে সিদ্ধান্ত আসবে। একথাও মনে করিয়ে দিয়েছেন দাদা।

RELATED Articles

Leave a Comment