আরও একবার বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের রাজনীতিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোড়ালো হল। হঠাৎই রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছলেন সৌরভ। বেশ কিছুদিন ধরেই বঙ্গের রাজনীতিতে জল্পনা চলছিল যে সৌরভ বিজেপিতে যোগ দিতে পারেন। সেই জল্পনা আবারও বাড়ল। যদিও মিডিয়ার কাছে সৌরভ কিছুই পরিস্কার করে জানাননি কেন করলেন রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ।
আজ বিকেল ৪ টে ৪০ মিনিট নাগাদ রাজভবনে হাজির হন সৌরভ। আগামী নির্বাচনে আদৌ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রীর প্রার্থী কে হবেন, এ নিয়ে কথা অনেকদিন ধরেই শুরু হয়েছে জল্পনা। এছাড়াও বাংলা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ‘ভূমিপুত্র’। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলকে কড়া টক্কর দিতে বিজেপির চাই এমন একজন মুখ যে কিনা হতে পারে বঙ্গ আইকন। সেই আইকন হিসেবেই অনেকেই ভাবেন সৌরভের নাম।
বিজেপি দল এমন এক মুখের সন্ধান করছে যা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সৌরভের জনপ্রিয়তার কারণেই তাঁকে বাজি ধরার পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। যদিও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের অন্য একটি কারণও দেখছেন অনেকে। ক্রিকেট অ্যাকাডেমির জন্য জমি নিয়েও রাজ্যপালের সঙ্গে করতে যেতে পারেন তিনি।





