মাস্টার ব্লাস্টার সচীন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর মুম্বইয়ের সিনিয়র দলের হয়ে অভিষেক করেছেন। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি- ২০ টুর্নামেন্ট ২০২১-এর এলিট ই লিগের গ্রুপ ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে সিনিয়র দলে অভিষেক ঘটে অর্জুনের। অভিষেক ম্যাচেই হরিয়ানার ওপেনার চৈতন্য বিষ্ণোইকে আউট করে অর্জুন প্রথম উইকেট নেন। এই উইকেটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে সকলে।
যদিও অর্জুনও ব্যাটিংয়ে নামেন, কিন্তু তিনি একটিও বল খেলার সুযোগ পাননি এবং কোনও বল না খেলে নটআউট হয়ে থেকে যান তিনি। ২১ বছর বয়সে সিনিয়র দলের হয়ে আত্মপ্রকাশ করলেন অর্জুন। মুম্বই দলের হয়ে অভিষেকের কারণে অর্জুন এখন আইপিএল নিলামে নিজের যোগ্যতা অর্জন করতে পারবেন। এদিন ম্যাচে টস জিতে মুম্বই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
https://twitter.com/vlp1994/status/1350000557272961027?s=20
অর্জুনকে মুম্বই দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও একজন পেস বোলার কৃতিক হানাগাওয়াদির সাথে, যিনি সলিল আঁকোলা সমন্বিত নির্বাচন কমিটি দ্বারা নির্বাচিত হয়েছিল বিসিসিআই মোট ২২ জন খেলোয়াড়ের বাছাইয়ের অনুমতি দেওয়ার পরে। অর্জুন বিভিন্ন বয়সের গ্রুপ টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলেছেন। অর্জুনকে ভারতীয় জাতীয় দলের নেটে বোলিং করতেও দেখা গিয়েছিল এবং ২০১৮ সালে শ্রীলঙ্কা সফরকারী অনূর্ধ্ব -১৯ দলে ভারতের প্রতিনিধিত্বও করেছিলেন।





