ক্রিকেট মাঠে ভারত অধিনায়ক বিরাট কোহলি তার আগ্রাসনের জন্য পরিচিত। তিনি কখনও বিরোধীদের চোখে চোখ রেখে কথা বলতে ছাড়েন না। বুধবার আবুধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচেও কিছুটা একই রকম চিত্র দেখা গেল। এই ম্যাচ চলাকালীন বিরাট কোহলি মুম্বই ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে স্লেজ করার চেষ্টা করছিলেন।
https://twitter.com/NkMalviya10/status/1321668324787253248?s=20
যদিও এই দুজনের মধ্যে কোনো রকম ব্যাকালাপ হয়নি, দুজনেই চোখের চাউনি দিয়ে যেন একে-অপরকে স্লেজ করছিলেন। ব্যাঙ্গালোরের করা ১৬৪ রান তাড়া করার সময় মুম্বই ইনিংসের ১৩ তম ওভারের সময় এই ঘটনা ঘটেছিল। যাদব কভারের দিকে একটি বল খেলেন যেখানে কোহলি ফ্লিডিং করে ব্যাটসম্যানের দিকে দীর্ঘক্ষণ তাকিয়েছিলেন। কোহলি ব্যাটসম্যানের কাছাকাছি এসে ১৫ সেকেন্ড মতো দাঁড়িয়ে ছিলেন।
https://twitter.com/sameersheikh45/status/1321643114197590019?s=20
কোহলির এই আচরণ ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা চলছে। অনেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, কোহলির দিক থেকে এটি একটি ‘লজ্জাজনক কাজ’। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য সূর্যকুমার ভারতীয় দলে নির্বাচিত না হওয়ার পর থেকেই শুরু হয়েছিল বিতর্ক। কোহলির এই আচরণে যা আরও বাড়ল। কিন্তু সূর্যকুমার তার ব্যাটিং দিয়েই যেন জবাব দিচ্ছেন নির্বাচকদের। মাত্র ৪৩ বলে ৭৯ রানে অপরাজিত থেকে এদিন ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।
Stare between Suryakumar Yadav and Virat Kohli, Sky looking frustrated for not getting picked and it was visible in his expressions. pic.twitter.com/sZY3lMnlxx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 28, 2020
A cheap way to deal. Absolutely zero class. 😐#Kohli pic.twitter.com/NlMTOTk1dE
— Nischal Sharma (@nischl_sharma) October 28, 2020
Instead of an aggressive stare to SKY, Kohli would have given some type of assurance for the future team selection.
King Kohli missed that brownie points pic.twitter.com/kjFEeodhg5— Godman Chikna (@Madan_Chikna) October 29, 2020
I am sorry Kohli has to stop these petty things. That's the difference between a great player and a great leader. He has achieved great things, so why be silly like Gambhir. Be like Sachin, Dhoni, Dravid. You are Indian team captain so there is going to be lot of criticism.
— வேணாம் (@sillymsdian7) October 28, 2020





