চলতি অস্ট্রেলিয়া সফরের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে টি২০ দল থেকে বেরিয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের তরুন স্পিনার বরুণ চক্রবর্তী। আজ বিসিসিআইএর তরফ থেকে বিবৃতিতে এমনটাই জানানো হয়।
গ্রুপ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার পরেই দুবাইয়ে ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন বরুণ চক্রবর্তী। এবং সেখানে নেটে বোলিং করেছেন তিনি। কিন্তু হঠাতই এমন খবর। জানা গিয়েছে, বরুণ চক্রবর্তীর কাঁধের লাব্রাম পেশি ছিঁড়েছে। এর ফলে তিনি বোলিং হয়ত করতে পারবেন, কিন্তু ফিল্ডিং করার সময় বল জোরে ছুঁড়তে পারবেন না। আইপিএল চলাকালীনই এই চোট এসেছে।
বরুণের পরিবর্তে দলে সুযোগ পাচ্ছেন তরুণ পেসার টি নটরাজন, যিনি এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন। এবারের আইপিএল-এ সবথেকে বেশি ইয়র্কার তিনিই করেছেন।





