এদিন ম্যাচের দ্বিতীয় বলেই মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে আউট হন ভারতীয় ওপেনার পৃথ্বী শ। আর তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে এবার সরব হয়েছে গোটা ক্রিকেট দুনিয়া। গতকাল প্রথম একাদশে তার নাম দেখে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন, আর সেই অসন্তোষের কারণ নিজেই দেখালেন পৃথ্বী।
কিন্তু পৃথ্বী শয়ের এমন আউট হওয়ার বিষয়ে আগেই ভবিষ্যতবানী করেছেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, যিনি আবার দিল্লি ক্যাপিটালসের কোচও। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলছিলেন, “ওনার মধ্যে একটি ছোট্ট ত্রুটি রয়েছে। আমার মনে হয় যে বল ওনার ভেতর আসছে, সেই ডেলিভারিতে ওনার অসুবিধা হয়। নিজের শরীরের বাইরের বল খেলতে বেশ সক্ষম পৃথ্বী। উনি বলের নীচে নিজের চোখ ও মাথা নিয়ে আসেন, কিন্তু বলের লাইনে নিজের সামনের পা বাড়াতে চান না তিনি। আর এর ফলে ব্যাট ও প্যাডের মাঝখানে বিশাল গ্যাপ তৈরি হয়, আর সেখানেই অসিরা টার্গেট করবেন। স্টার্ক একটি ডেলিভারি ভিতরের দিকে নিয়ে আসবেনই।”
https://twitter.com/7Cricket/status/1339422151103795201
আর তার ঠিক পরের মুহুর্তেই আউট হন পৃথ্বী শ। ম্যাচের দ্বিতীয় বলে মিচের স্টার্কের গুড লেংথে পড়া ইনস্যুইং ডেলিভারি একেবারে সোজা ঢুকে যায় পৃথ্বী শয়ের ব্যাট ও পায়ের মাঝখান দিয়ে, আর গিয়ে লাগে তিনকাঠিতে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!