ক্রিকেটাররা কেন সই করা জার্সি চাইতেন? কারণ স্পষ্ট করলেন স্বয়ং ধোনি

আইপিএলে চেন্নাই সুপার কিংসের প্রায় প্রতিটি ম্যাচের শেষে দেখা যায় প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে ঘিরে রয়েছেন তরুণ ক্রিকেটাররা। একাধিক তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ধোনি, তাই সকলেই চায় মাহির মূল্যবান পরামর্শ। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেট মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিত্বের কাছ থেকে সকলেই চান পরামর্শ।

এছাড়াও অনেক ম্যাচে প্রতিপক্ষের ক্রিকেটাররা নিজের জার্সি সই করিয়ে নিয়েছেন ধোনির থেকে। তাদের মধ্যে রয়েছেন হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, নীতিশ রানা, জস বাটলারও। সকলেই মনে করছিল যে এই বছর আইপিএল খেলে সরে দাঁড়াবেন ধোনি। পরের বছর আইপিএলে তাঁকে হলুদ জার্সিতে খেলতে নাও দেখা যেতে পারে। যদিও গতকাল ম্যাচে টসের সময় অবসরের সব জল্পনা উড়িয়ে দিয়ে মহেন্দ্র সিং ধোনি জানালেন তিনি আগামী আইপিএলেও খেলবেন।

জার্সি সই করানোর প্রসঙ্গে স্বয়ং ধোনি বলেছেন, “তারা হয়তো ভেবেছিল আমি অবসর নেব। আপনি জানেনই, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তাই ওরা ভেবেছিল যে আমি আইপিএল থেকেও অবসর নেব।” বলা বাহুল্য, এই বছর আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। ১৪ টি ম্যাচে মাত্র ছয়টি জয় নিয়ে পয়েন্টস তালিকায় সপ্তম স্থানে শেষ করেছে সিএসকে।

RELATED Articles