ব্যবসা বাড়ল বন্ধন ব্যাঙ্কের, আমানত বেড়ে হল ৬৬ হাজার কোটি টাকা

করোনা পরিস্থিতিতেও লাভের মুখ দেখল বন্ধন ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের আমানতের বহর বেড়ে হল ৬৬১২৭.৭ কোটি টাকা। এই স্বাধীন ব্যাঙ্কের মোট গ্রাহক সংখ্যা ২.০৮ কোটি। আজ একটি ভার্চুয়াল কনফারেন্সে বন্ধন ব্যাঙ্কের চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, “চলতি আর্থিক বছরের প্রথম তিন মাস একেবারেই লকডাউন ছিল দেশ। দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অনেকাংশে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়ে গিয়েছে। এই কঠিন সময়ের মধ্যেও আমাদের গ্রাহকরা যে দৃঢ়তা দেখিয়েছেন এবং বন্ধনের উপর যে ভাবে আস্থা ও বিশ্বাস রেখেছেন, তার ফলেই আমাদের বৃদ্ধি হয়েছে। গ্রাহকদের আরও ভাল পরিষেবা দিতে ব্যাঙ্ক ও আমাদের কর্মীরা প্রতিশ্রুতিবদ্ধ। এবং তার মাধ্যমে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে বদ্ধপরিকর।”

বন্ধন ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে,গত অর্থবর্ষের তুলনায় মোট আমানত ৩৪.৪ শতাংশ হারে বেড়েছে। গত অর্থবর্ষের তুলনায় প্রদত্ত ঋণের বহর ১৯.৪ শতাংশ হারে বেড়ে হয়েছে ৭৬৬১৪.৬ কোটি টাকা। গত অর্থবর্ষের তুলনায় কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট বৃদ্ধি হয়েছে ৫৬.২ শতাংশ হারে। নিট মুনাফা ৯২০ কোটি টাকা। আগের ত্রৈমাসিকের তুলনায় তা বেড়েছে ৬৭.৩ শতাংশ হারে ।

আরও অন্যান্য খবর