দেশের হয়ে ব্রাত্য, তবে কি নিউজিল্যান্ডের হয়েই ক্রিকেট খেলবেন সূর্যকুমার যাদব? জল্পনা তুঙ্গে

গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত ৭৯ রানের ইনিংস খেলে সকলের নজর কেড়েছেন সূর্যকুমার যাদব। অস্ট্রেলিয়ার সফরে সূর্যকে ঢোকানোর কথা অনেকেই জানিয়েছিলেন, কিন্তু শেষ অবধি নির্বাচকরা তাকে বাদ রাখেন। আর এর ফলে প্রশ্ন উঠছে, আদৌ সম্ভাবনা থাকা সত্ত্বেও জাতীয় দলে সুযোগ পাবেন সূর্যকুমার?

এই নিয়ে এবার মজার মন্তব্য করে বসলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার স্কট স্টাইরিশ। তিনি স্পষ্ট জানান, দেশ ছেড়ে সূর্যর বিদেশে খেলা উচিত। নিজের টুইটারে এমনটাই জানিয়েছেন স্টাইরিশ।

আর এই নিয়ে জল্পনা বাড়ল, তবে কি সত্যিই বিদেশে ক্রিকেট খেলার বিষয়ে মনোনিবেশ করবেন সূর্যকুমার যাদব? ইতিমধ্যেই তার বয়স ৩০ এর কাছাকাছি, এছাড়াও সামনে টি২০ বিশ্বকাপ, যার জেরে সেট টিম ভাঙতে চাইবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এমন অবস্থায় জাতীয় দলের আশা ছেড়ে বিদেশে গিয়ে খেলতেই পারেন সূর্য।

RELATED Articles