ক্রিকেটে ফেরার বার্তা যুবির, সৌরভকে লিখলেন চিঠি

২০১৯ সালে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন, তখন তাঁর ভক্তরা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। যুবির ভক্তদের জন্য এখন একটি সুসংবাদ রয়েছে। যুবরাজ সিং অবসর ভেঙে ক্রিকেটে ফিরে আসতে চাইছেন এবং তিনি আবার ক্রিকেটের মাঠে গর্জন করতে প্রস্তুত। এর জন্য যুবরাজ সিং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গগঙ্গোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন। লকডাউন বিধিনিষেধ প্রত্যাহার করার পরে যুবরাজ সিং প্রশিক্ষণও শুরু করেছিলেন।

বলা বাহুল্য, অবসরের পর যুবি গ্লোবাল টি-২০ কানাডা এবং আবু ধাবি টি-১০ লিগে খেলেছিলেন। কয়েকদিন আগেই পাঞ্জাব ক্রিকেট সংস্থা যুবিকে খেলায় ফিরে আসা ও কোচিংয়ের প্রস্তাব দিয়েছিল। এবার সেই বিষয়েই হয়তো সম্মতি জানালেন যুবি। যুবি এদিন বলেছেন, “এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে অনুমোদন পেলে আমি শুধু টি-টোয়েন্টি খেলব। আমি এই তরুণদের সাথে সময় কাটানোটা উপভোগ করেছি এবং খেলার বিভিন্ন দিক নিয়ে তাদের সাথে কথা বলেছি।”

অর্থাৎ সব কিছু ঠিকঠাক থাকলে আবারও ক্রিকেট মাঠে ফিরতে চলেছেন যুবরাজ সিং। ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার শীঘ্রই পাঞ্জাব দলে ফিরতে চলেছেন এবং আশা করা হচ্ছে যে স্বল্প ওভারের ফর্ম্যাটে খেলবেন যুবি। যুবরাজ ইদানীং পাঞ্জাবের তরুণ ক্রিকেটারদের সাথে অনেক সময় কাটাচ্ছেন। এর আগে যুবরাজ শুভমন গিল, আনমলপ্রীত সিং, অভিষেক শর্মা এবং হরপ্রীত ব্রারের মতো পাঞ্জাবের ক্রিকেটারদের মেন্টর ছিলেন।

RELATED Articles

Leave a Comment