শহরজুড়ে নতুন ক্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব, লাল-হলুদ ক্লাবের উদ্যোগে কলকাতায় তিনটি নতুন ক্যাফে

বিদেশে নানান ক্লাবের নিজস্ব কোনও রেস্তোরাঁ বা ক্যাফে দেখা যায়। বিদেশে এই ঘটনা নতুন নয়। এবার সেই একই আদলে নিজেদের ক্যাফে খুলতে চলেছে ইস্টবেঙ্গলও। কলকাতা শহরে তিনটি নতুন ক্লাব খুলতে ইচ্ছুক এই ক্লাব। আপাতত সল্টলেক ও নিউটাউনে এই ক্যাফে খুলতে চলেছে লাল-হলুদ ক্লাব।

সূত্রের খবর অনুযায়ী, ইতিমধ্যেই এই ক্যাফে তৈরির কাজ শুরু হে গিয়েছে। তবে এখনই এই বিষয়ে সেভাবে কিছু বলতে চাইছে না ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবী, আগে ক্লাব সংগ্রহশালার কাজ শেষ হোক, তারপর গোটা বিষয়টা নিয়ে বিস্তরে জানানো হবে।

তবে ইস্টবেঙ্গল ক্লাবে একটি ক্যাফে আগে থেকেই রয়েছে। তাহলে নতুন করে এই ক্যাফে খোলার চিন্তাভাবনা কেন ক্লাব কর্তৃপক্ষের? নতুন কী পরিকল্পনা রয়েছে তাদের?

এর উত্তরে ক্লাবেরই এক কর্তা জানান, “ক্লাবের আয়ের ব্যাপারটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আয় বাড়াতে হবে, নয়ত ক্লাব চালানো কঠিন হবে। কত দিন অন্যদের সাহায্য নিয়ে আমরা চালাব। এবার আমাদেরও কিছু করা দরকার, যাতে আর হাত পাততে না হয়”।a

RELATED Articles