মহম্মদ শামির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে সানিয়া মির্জা, জল্পনা রটতেই এবার মুখ খুললেন টেনিস তারকার বাবা

Sania Mirza and Mohammad Shami Marriage: টেনিস দুনিয়ার অন্যতম সাফল্যের মুখ হলেন ভারতের সানিয়া মির্জা। টেনিস কোর্টে একাধিক সাফল্য পেয়েছেন তিনি। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ খারাপ সময়ই চলছে তাঁর বলা যায়। কিছুদিন আগেই তাঁর বিবাহবিচ্ছেদ ঘটেছে পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে। আর এবার তাঁর বিয়ের গুঞ্জন ছড়াল ভারতীয় পেশার মহম্মদ শামির সঙ্গে (Sania Mirza and Mohammad Shami Marriage)

পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সানিয়া মির্জা। একটি সন্তানও রয়েছে তাদের। কিন্তু মাস পাঁচেক আগে তাদের বিবাহবিচ্ছেদের খবর সামনে আসে। বিবাহবিচ্ছেদের পরই ফের বিয়ে করেন শোয়েব মালিক। আর এবার বিয়ের গুঞ্জন রটল সানিয়ার (Sania Mirza and Mohammad Shami Marriage)

শোনা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট খেলোয়াড় মহম্মদ শামিকেই নাকি বিয়ে করছেন সানিয়া। সানিয়ার মতোই মহম্মদ শামির ব্যক্তিগত জীবনেও রয়েছে নানান সমস্যা। বাইশ গজে তিনি যতই সাফল্য পান না কেন, তাঁর স্ত্রী হাসিনা জাহানের কিন্তু তাঁকে নিয়ে প্রচুর অভিযোগ রয়েছে। এখনও চলছে তাদের বিবাহবিচ্ছেদের মামলা। আর এরই মধ্যে গুজব রটল তাঁর ও সানিয়ার বিয়ে নিয়ে (Sania Mirza and Mohammad Shami Marriage)

শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর এখন ছেলে ও টেনিস নিয়েই ব্যস্ত সানিয়া। খেলা থেকে কিছুটা বিরতি নিয়ে সম্প্রতি হজে গিয়েছিলেন তিনি। পরিবারকে নিয়ে হজে তীর্থযাত্রা করে সানিয়া। আর এর মাঝেই ছড়িয়ে পড়ল তাঁর বিয়ের গুঞ্জন (Sania Mirza and Mohammad Shami Marriage)। এই গুঞ্জন কতটা সত্যি, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা।       

হজে যাওয়া প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় সানিয়া লিখেছিলেন, “প্রিয় বন্ধু এবং প্রিয়জনদের জানাতে চাই, আমি হজের পবিত্র যাত্রা শুরু করার অসাধারণ সুযোগ পেয়ে ধন্য হয়েছি। আমি এই রূপান্তরমূলক অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনও ভুল-ত্রুটির জন্য আপনাদের ক্ষমা চাইছি। মুক্তি এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের এই সুযোগের জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমি প্রার্থনা করি যে, আল্লাহ আমার প্রার্থনা গ্রহণ করবেন এবং আমাকে এই আশীর্বাদ ধন্য় পথে পরিচালিত করবেন। আমি বিরাট ভাগ্যবান এবং অপরিসীম কৃতজ্ঞ। আমি এক জীবনকালের যাত্রা শুরু করলাম। আপনাদের চিন্তা এবং প্রার্থনায় আমাকে রাখুন। আমার হৃদয় যেন আরও নম্র হয়। এবং শক্তিশালী নীতি নিয়ে আরও ভাল মানুষ হিসাবে প্রত্যাবর্তনের আশা করলাম”।

 

View this post on Instagram

 

A post shared by Sania Mirza (@mirzasaniar)

তবে এবার সানিয়া ও শামির বিয়ের গুজব রটতেই এ নিয়ে মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা (Sania Mirza and Mohammad Shami Marriage)। সংবাদমাধ্যমে তিনি জানান, “যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যে। সানিয়ার সঙ্গে শামির কোনওদিন দেখা পর্যন্ত হয়নি”। মেয়ের নামে এই গুজব শুনে বেশ রেগে গিয়েছেন ইমরান। এমন ভুলভাল খবর নিয়ে চর্চা না বাড়ানোর অনুরোধ করেছেন তিনি।

RELATED Articles