শতবর্ষে ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান কাদের হতে চলেছে?

এই বছরের আগস্ট মাস থেকেই শুরু হতে চলেছে ইস্টবেঙ্গল জন্ম শতবর্ষ পালন। আর এই ঐতিহাসিক মুহূর্তেই ইস্টবেঙ্গলের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন লাল হলুদের দুই ঘরের ছেলে। ইস্টবেঙ্গলে তাদের গুরুত্ব অপরিসীম। খেলা ছাড়াও আরও বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে এই দু-জন ক্লাবের উপকার করেছেন, তাই এবারে লাল হলুদের জীবনকৃতি সম্মান পেতে চলেছেন তাঁরা।

আরও পড়ুন – কাৎসুমিকে সই করিয়ে বাগানকে চমক চেন্নাইয়ের৷

এই দু-জন হলেন লাল হলুদের ঘরের ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গাঙ্গুলি৷ একদা ইস্টবেঙ্গলের এই দুই অধিনায়ক মোহনবাগানেও খেলেছেন৷ তবে তাতে লাল হলুদের প্রতি তাদের ভালোবাসা কিছুমাত্র কমেনি। তাই খেলা থেকে অবসর গ্রহণের পর থেকেই নানান ভাবে ক্লাবকে সাহায্য করেছেন লাল হলুদের এই দুই ঘরের ছেলে।আর তাই এবারে লাল হলুদের জন্ম শতবর্ষের বিশেষ দিনে এই দুই অধিনায়ককে জীবনকৃতি সম্মান দ্বারা সম্মানিত করতে চান লাল হলুদ কর্তারা।

আরও পড়ুন – নববর্ষে অভিনব মোহনবাগান। জানতে পড়ুন।

সূত্রের খবর, ইতিমধ্যেই ক্লাবের কর্মসমিতির সদস্যরা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তবে এই বিষয়ে সরকারি ভাবে শিলমোহর পড়বে শতবার্ষিকী নিয়ে লাল হলুদের শীর্ষ কর্তাদের বৈঠকেই। যদিও লাল হলুদের কিছু শীর্ষ কর্তাদের এই বিষয়ে প্রশ্ন করা হলে তাঁরা জানান যে, মনোরঞ্জন ভট্টাচার্য এবং ভাস্কর গাঙ্গুলি নানান ভাবে নানান সময়ে ইস্টবেঙ্গল ক্লাবকে টিম গঠনে কিংবা আর্থিক ভাবে সাহায্য করেছে। এছাড়াও লাল হলুদের ফুটবল ইতিহাসে এদের গুরুত্ব কিছু কম নয়, তাই এই দুই ঘরের ছেলেকে জীবনকৃতি সম্মান দিয়ে সম্মানিত করতে উদ্যোগ ইস্টবেঙ্গলের।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment