ভারত ছাড়ার নির্দেশ রাণী রাসমনি খ্যাত এই অভিনেতাকে।

ফিরদৌসের পর ফের অবলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হল বাংলাদেশের আরেক অভিনেতা গাজি নুর-কে৷ আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ হতে রাণী রাসমনি খ্যাত অভিনেতা গাজি নুর-কে এই নির্দেশ দেওয়া হয়। অভিযোগ সেই একই, একজন বিদেশী হয়েও ভারতের রাজনৈতিক দলের হয়ে প্রচার করা।

আরও পড়ুন – উত্তর কলকাতা কেন্দ্রে ছুঁড়ে ফেলা হল বিজেপি-এর পতাকা। দেখুন ভিডিও

বাংলাদেশী অভিনেতা ফিরদৌস এর পূর্বে তৃণমূলের হয়ে ভোট প্রচার করার পর তাকে অবিলম্বে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবারে সেই একই কান্ডে গাজি নুর-কেও ভারত ছাড়ার নির্দেশ দিলো কেন্দ্রীয় সরকার৷ কিছু বিজেপি-এর নেতারা গাজি-এর বিরুদ্ধে অভিযোগ আনেন যে তিনি কলকাতার দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের হয়ে ভোট প্রচার করছেন, যা সম্পূর্ন আইন বিরুদ্ধ কাজ। বিজেপি কর্মীদের এই অভিযোগের পরই নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ফিরদৌসের পর এবারে গাজি নুরকেও দেশে ফেরার নির্দেশ দেন তারা।

আরও পড়ুন – উত্তপ্ত চোপড়া। চলছে অবরোধ সঙ্গে বোমা, গুলি।

যদিও অভিনেতা গাজি নুরের বক্তব্য যে তিনি প্রচার করতে যাননি তৃণমূলের হয়ে৷ তিনি শুধুমাত্র গিয়েছিলেন মদন মিত্রের সঙ্গে দেখা করতে৷ কাজেই তার বিরুদ্ধে ওঠা সম্পূর্ণ অভিযোগ মিথ্যে। যদিও তাতে বিশাল লাভ হয়নি, পর্যবেক্ষণের পর জানা যায় যে ভারতে থাকার ভিসার মেয়াদও ইতিমধ্যেই শেষ হয়েছে গাজি নুরের। তাই আর অবৈধ ভাবে ভারতে না থেকে গাজি নুরকে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment