রাতভর তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বারাসাত৷ নামানো হলো র‍্যাফ।

রাতভর তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে রইল উত্তর ২৪ পরগনার বারাসাতের দ্বীজহরিদাস কলোনির এলাকা৷ এমনকি পুলিশের সঙ্গের সংঘর্ষ বাঁধে বিজেপি সমর্থকদের৷ রাতভর পুলিশদের আটকাতে চলে ব্যাপক বেমাবাজি। পরিস্থিতি সামাল দিতে শেষে র‍্যাফ নামাতে হয় এলাকায় সঙ্গে ছোড়া হয় কাঁদানে গ্যাস৷ ঘটনায় ইতিমধ্যেই প্রায় ১৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ৷ কিন্তু এই সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

 

সূত্রের খবর, গতকাল রাতে সেই এলাকার বিজেপি কর্মীরা এক তৃণমূল কর্মী স্বপন চক্রবর্তীকে তুলে নিয়ে যায় দ্বীজহরিদাস কলোনির একটি ক্লাবে। সেখানে গিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর সেই তৃণমূল নেতাকে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময়ই বাঁধে বিপত্তি৷

সেই তৃণমূল কর্মীকে নিয়ে পুলিশ কিছুদূর এগোতেই পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হতে থাকে বলে জানা গিয়েছে৷ এরপর শুরু হয় ব্যাপক বোমানাজি। এলাকায় আরও পুলিশ বাহিনী ঢোকার চেষ্টা চালালে, তাদের ঢুকতে বাঁধা দেওয়ার জন্য আরও বোমাবাজি শুরু করেন বিজেপি সমর্থকেরা৷ ঘটনাস্থলে এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ, ছোড়া হয় কাঁদানে গ্যাস৷

রাতভর পরিস্থিতি উত্তপ্ত থাকার পরে তা কিছুটা নিয়ন্ত্রণে এলেও এখনও এলাকাটিতে যথেষ্ট থমথমে পরিবেশ রয়েছে৷ এলাকায় মোতায়েন রয়েছে বড়ো পুলিশ বাহিনী। প্রশ্ন উঠছে যে এতো পরিমাণে বোমা কীভাবে এখানে মজুত রাখা হয়েছিল৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment