শেষ অবধি সকল সমস্যা ও ঝামেলা মিটিয়ে একেবারে জ্যাকপট তুলল এটিকে-মোহনবাগান। পাঁচ বছরের চুক্তিতে দেশের সেরা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গানকে তুলে নিল তারা। শনিবার সকালে সমস্ত কথাবার্তা চুড়ান্ত হয়।
এরপর শনিবার দুপুরে এটিকে-মোহনবাগানের সোশ্যাল মিডিয়া সাইটে জানানো হয়, রক্ষণে জোর বাড়াতে এটিকেএমবিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের এই ডিফেন্ডার।
তবে তার পাঁচ বছরের এই চুক্তিতে একটি ক্লজ রয়েছে, যেখানে কোনও বিদেশী ক্লাবের অফার পছন্দ হলে কোনও প্রশ্ন ছাড়াই তিনি ছেড়ে চলে যেতে পারবেন।





