এটিকে-মোহনবাগান ছেড়ে এসসি ইস্টবেঙ্গলে যোগ দিলেন অঙ্কিত মুখার্জী

খুলে গিয়েছে ২০২০-২১ মরসুমের আইএসএলে জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো। আর এই ট্রান্সফার উইন্ডোর সবচেয়ে বেশি দরকার ছিল এসসি ইস্টবেঙ্গল দলের। কারণ আইএসএলে এসসি ইস্টবেঙ্গল দলই সবচেয়ে সমস্যা রয়েছে। সাতটি ম্যাচ খেলে এখনও পর্যন্ত একটিও জয় পায়নি লাল-হলুদ শিবির। এবার এটিকে মোহনবাগানের তরুণ বাঙালি ফুল-ব্যাক অঙ্কিত মুখার্জী যোগ দিলেন এসসি ইস্টবেঙ্গল।

মহামেডানে যখন খেলতেন তখন থেকেই সকলের নজরে আসেন অঙ্কিত। তারকা খচিত এটিকে মোহনবাগান শিবিরে দলে সুযোগ না পেয়ে রিজার্ভ বেঞ্চেই ছিলেন অঙ্কিত। ফলে সেই সুযোগ নিয়েই তাঁকে দলে নিল লাল-হলুদ শিবির। অত্যন্ত দুর্বল ডিফেন্সের জন্য প্রতিপক্ষের কাছে একের পর এক গোল খেয়ে যাচ্ছে লাল-হলুদ দল। সেই কারণে ভালো ডিফেন্ডার নিতে হবে তাদেরকে।

সেই ডিফেন্ডার হিসেবে পছন্দের তালিকায় রয়েছেন হায়দ্রাবাদ এফসির তারকা ডিফেন্ডার আদিল খান। ৩২ বছর বয়সী এই ডিফেন্ডারকে লোনে নিতে পারে এসসি ইস্টবেঙ্গল। এবারের আইএসএলে হায়দ্রাবাদ এফসির হয়ে খেলেছেন আদিল। সেই সঙ্গে এদিন নংদাম্বা নাওরেম এটিকে-মোহনবাগানে যোগ দিল। কেরালা ব্লাস্টার্স এবং এটিকে-মোহনবাগানের মধ্যে দ্বিগুণ ঋণ চুক্তি হয়। এরপর এটিকে-মোহনবাগাবনের শুভ ঘোষ কেরালা ব্লাস্টার্সে এলেন।

RELATED Articles