পাহাড়ি রাস্তায় বিয়ের আগেই চুটিয়ে নাচ নীলের! আসল কারণটা কী?

হবু স্ত্রী তৃণাকে ছাড়াই দার্জিলিংয়ের রাস্তায় চুটিয়ে নাচ করছেন অন্যতম জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য। সম্প্রতি এরকমই একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছেন নীল যা দেখে তার অনুরাগীদের মনে উঠছে প্রশ্ন।বিয়ের আগেই পাহাড়ি রাস্তায় নাচ কেন করছেন নীল? তবে কি বিয়ের আনন্দ এতটাই প্রবল অভিনেতার মনে? কিন্তু সেই ভিডিওর ক্যাপশন বলছে অন্য কথা।এত আনন্দের নাচ নাকি তৃণার জন্য নয়! তাহলে আসল কারণটা কী?

ব্যাচেলর ট্রিপের জন্য দার্জিলিংয়ে গিয়েছিলেন নীল। সেখান থেকে এখনও পুরনো ভিডিও শেয়ার করে চলেছেন। দার্জিলিংয়ের রাস্তাতেই নিজের বন্ধুদের সঙ্গে হঠাৎ নাচ শুরু করে দেন নীল।ক্যাপশনে লিখেছেন, “২০২০ অবশেষে শেষ হচ্ছে। চলো উদযাপন করি।”

অতএব বোঝাই যাচ্ছে চলতি বছরটা কবে শেষ হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নীল। আর এক মাসের অপেক্ষা তারপরেই তৃণাকে সারা জীবনের মতো সঙ্গী হিসেবে বেছে নেবেন কৃষ্ণকলির নিখিল।আগামী বছর সবকিছু ভুলে তৃণার সঙ্গে নিজের জীবনের নতুন পথ চলতে শুরু করবেন তিনি সেই জন্যেই পাহাড়ি রাস্তাতে নাচ শুরু করে দিয়েছেন নীল। ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও…

RELATED Articles