বিদায়ের আগে মোহনবাগানের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন আশুতোষ মেহতা

গত মরশুমের আইলিগজয়ের অন্যতম কান্ডারি আশুতোষ মেহতা এই মরশুম ছাড়ছেন মোহনবাগান। কিন্তু যাওয়ার আগে সমর্থক ও ক্লাবের উদ্দেশ্যে আবেগঘন বার্তা দিলেন এই তারকা রাইট ব্যাক।

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছাড়েন আশুতোষ। যেখানে নিজের আইলিগ জয়ের পাশাপাশি সমর্থকদের ভালোবাসার কথাও তুলে ধরেছেন।

সেই ভিডিওর ক্যাপশনে আশুতোষ লেখেন, ““বুকের মাঝে মোহনবাগান, যুগ যুগ জিও মোহনবাগান, মাঠ কাঁপিয়ে মোহনবাগান, সবার সেরা মোহনবাগান, তুমি রবে নিরবে, হৃদয়ে মম, জয় মোহনবাগান।”

মোহনবাগান ছেড়ে আপাতত তিনি যেতে চলেছেন নর্থইস্ট ইউনাইটেডে। নর্থইস্টের তরফ থেকে বহু আগে প্রস্তাব এলেও তিনি অপেক্ষায় ছিলেন এটিকে-মোহনবাগানের জন্য। কিন্তু দলে না রাখায় শেষ অবধি বিদায় নিলেন এই তারকা ডিফেন্ডার।

RELATED Articles

Leave a Comment