ছিল বিলাসবহুল জীবন, কপালের ফেরে এখন জুটছে না ফ্যানের হাওয়া! রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) রোজনামচা এখন খানিকটা এইরকমই। দুপুর ও রাতে ভাত-ডাল-রুটি-তরকারি দিয়ে খাওয়ার পাট চোকানো, তারপর বিছানা ছাড়া শোয়া, সেখানে কোনো পাখার হাওয়াও মিলছে না। নিজের লাগামছাড়া বিলাসবহুল জীবন থেকে সোজা মাটিতে শুতে যাওয়ার ঘটনা নিশ্চয়ই রিয়াকে এখন ‘আজ যে রাজা,কাল সে ফকির’ প্রবাদটি মনে করাচ্ছে, বলছেন নেটিজেনরা।
সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অস্বাভাবিক মৃত্যু মামলায় অভিযুক্ত তালিকা নাম উঠেছে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীর। বর্তমানে এই মৃত্যু মামলায় মাদকচক্র যোগের অভিযোগে বাইকুল্লা জেলে (Baikulla Jail) বন্দী রয়েছেন রিয়া। এর আগে জামিনের আবেদন করা হলেও সেই আবেদন নাকচ হয়ে গিয়েছে। আগামী শুনানির দিন ২২ শে সেপ্টেম্বর। ফলে সেই দিন পর্যন্ত রিয়াকে এই জেলেই থাকতে হবে।
এর মধ্যে রিয়ার কারাগারের জীবন যাপনের কিছু তথ্য বাইরে এসেছে। রিয়া যে সেলে রয়েছেন তার পাশের সেলেই রয়েছেন আরেক বিখ্যাত মহিলা অপরাধী। শিনা বোরা হত্যা মামলার অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে রিয়ার সেলে কোনরকম বিছানা বা পাখা নেই।আপাতত নাকি চাটাই বিছিয়ে শুতে হচ্ছে সুশান্তের বান্ধবীকে। যদিও আদালতের আদেশে তার জন্য টেবিল পাখার ব্যবস্থা করা হতে পারে বলে খবর পাওয়া গিয়েছে। দুজন নিরাপত্তারক্ষী তাকে সর্বদা পাহারা দেন। ভোর ৬টায় রোল কলের জন্য রিয়া বাইরে আসেন। এরপর সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে নিজের প্রাতরাশ সারেন। তারপরে সেলে চলে আসেন। দুপুরের খাবারে মিলছে ভাত ডাল রুটি তরকারি, যা রিয়ার একেবারেই পছন্দ হচ্ছে না। ফলে জেলের মধ্যে রিয়ার দিন খুব কষ্টেই কাটছে। যদিও এই খবর বাইরে আসতেই অত্যন্ত খুশি হয়েছে সুশান্তের অনুরাগীরা। তাদের বক্তব্য, যেমন কর্ম তেমন ফল।






