অনলাইনে বিড পেপার গ্রহণ ইনভেস্টরের, আইএসএল খেলার জন্য আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল

নতুন ইনভেস্টর এসে ইস্টবেঙ্গলের এখন সময় ভালো যাচ্ছে। এবার আইএসএল খেলার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল ইস্টবেঙ্গল। নয়া ইনভেস্টর আসন্ন ইন্ডিয়ান সুপার লিগে খেলার জন্য অনলাইনে বিড পেপার গ্রহণ করেছে। ক্লাবের নতুন ইনভেস্টর শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের এফএসডিএলে ৫ লক্ষ টাকার বিনিময়ে অনলাইন এই বিডের কাগজপত্রগুলি গ্রহণ করেছে এবং সেই সঙ্গে আইএসএল-এ ক্লাবের প্রবেশের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।

আগেই শনিবার কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের জয়পুর থেকে নতুন সংস্থাটি সঞ্জয় মেহতা ও প্রকাশ নারায়ণ ছঙ্গনিকে পরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। সমস্ত নিয়ম মেনে এটি জমা করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর। সমস্ত প্রক্রিয়াটিই অনলাইনে হবে। যদিও বিড পেপারের হার্ড কপি আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৬টার মধ্যে জমা করতে হবে এফএসডিএল-এর মুম্বইয়ের অফিসে।

এই সব কাজকর্ম মিটলেই এবার শক্তিশালী দল গঠনের দিকে এগোবে। এফএসডিএল থেকে অনলাইনে বিডের কাগজ গ্রহণ করে অফিসিয়ালি সব নিয়ম মেনে পরের ধাপ হল দল গঠন ও কোচ নির্বাচন। তবে দেশী ছাড়াও ইস্টবেঙ্গল ক্লাব নজর দিচ্ছে কিছু বিদেশীদের উপর। জানা গিয়েছে, ইনভেস্টর এবং ক্লাবকর্তাদের জরুরি বৈঠকে বেশ কিছু সেরা বিদেশীদের নাম উঠে এসেছে।

RELATED Articles

Leave a Comment