কেকেআর শিবিরে ধাক্কা, ফিল্ডিংয়ের সময়ে মর্গ্যানের আঙুলে চোট

সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলা আইপিএলের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ফ্রাঞ্চাইজিগুল, বাদ নেই কেকেআরও। তবে এবার আইপিএলের আগেই চিন্তার ভাঁজ পড়ল কেকেআর ম্যানেজমেন্টে। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ ফিল্ডিং করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যানের আঙুলে চোট লাগে। তবে আঙুল ভেঙেছে কিনা সেই নিয়ে রয়েছে চিন্তা। মর্গ্যানের চোট গুরুতর হলে আমিরশাহিতে দলে যোগ দিয়েই খেলতে নামতে পারবেন না তিনি।

আঙুল ভাঙলে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। এর আগেই হ্যারি গার্নিকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স শিবির। এবার মর্গ্যানের চোট গুরুতর হলে দলের শক্তি কমবে, সেই কারণেই চিন্তা বাড়ছে নাইট দলে। চোট কতটা গুরুতর সেই বিষয়ে এখনও জানা যায়নি। বলা বাহুল্য, চোট লাগার সাথেই ফিজিও দেওয়া হয় মর্গ্যানকে।

এই মুহুর্তে ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এদিকে সিরিজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএল। যাতে প্রথম ম্যাচ থেকেই ফ্র্যাঞ্চাইজিগুলি এই দুই দেশের তারকা খেলোয়াড়দের পায়, তার জন্য এবার বহুমূল্যের বিমান ভাড়া করতে চলেছে তারা। জানা গিয়েছে, সাতটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিলে একটি চার্টাড বিমান ভাড়া করেছে যেখানে ম্যানচেস্টার থেকে ২২ জন খেলোয়াড়কে দুবাইয়ে নিয়ে আসবে।

RELATED Articles

Leave a Comment