ইস্টবেঙ্গল সমর্থকদের মনে এখন একটাই প্রশ্ন, কবে ইনভেস্টর বা স্পনসর আসছে, ক্লাব আইএসএল খেলবে কিনা? তবে নিরাশ হওয়ার দরকার নেই, কারণ ক্লাব সূত্র এবং একাধিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইনভেস্টর এবং ইস্টবেঙ্গল কর্তাদের কথাবার্তা একেবারে চুড়ান্ত হয়েই গিয়েছে। কিন্তু সমর্থকদের প্রশ্ন, যদি সব কিছু ঠিকঠাক হয়েই যায় তাহলে কেন এত বিলম্ব করছে ক্লাব ঘোষণা করতে? এরই মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি প্রণব দাশগুপ্তের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে এসেছে।
এই অবস্থায় করোনার কথা জানলে স্পনসর কিংবা ইনভেস্টর ইস্যুর যাবতীয় গুরুত্বপূর্ণ বৈঠক পিছিয়ে যেতে পারে, কিন্তু করোনা আবহে এখন ভার্চুয়ালি হচ্ছে একাধিক বৈঠক। বিলম্ব করার অন্য একটি কারণ হতে পারে, এফএসডিএল-এর কাছ থেকে গ্রিন সিগন্যাল না পেলে ইস্টবেঙ্গল এবং ইনভেস্টর কোনওভাবেই এই ঘোষণা করতে পারছে না। য সংস্থাই ইনভেস্ট করুক তারা চাইবে ইস্টবেঙ্গল যেন দেশের সর্বোচ্চ স্তরে খেলুক।
ফলে ইস্টবেঙ্গল ক্লাব আইএসএল-এর আয়োজককারী সংস্থা এফএসডিএল-এর কাছ থেকে অনুমোদন পেলেই ঘোষণা হতে পারে। আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে আইএসএলের সূচী। ততদিনের মধ্যে যদি এফএসডিএল ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, তাহলেই সেই ইনভেস্টর অনুমতি দেবে ঘোষণা করার জন্য। সুতরাং একেবারেই নতুন ইনভেস্টর এবং নিজেদের আইএসএল খেলার বড় ঘোষণা করবে লাল-হলুদ ক্লাব।






