খাটের মাঝে শুয়ে আছে ভাই সশান্ত সিং রাজপুত। চার পাশ দিয়ে শুয়ে বসে রয়েছেন চার দিদি। তখন সদ্য রিলিজ হয়েছে এম এস ধোনি। সেই নিয়েই হাসি ঠাট্টায় খুশির সময় কাটাচ্ছেন সুশান্ত। রবিবার এমনই একটা ভিডিও শেয়ার করেছেন সুশান্ত সিং রাজপুতের দিদি শ্বেতা সিং।
https://twitter.com/shwetasinghkirt/status/1294883823247794176?s=20
ভিডিওটি শেয়ার করার সঙ্গে তিনি বেল্ট মেল্টজারের একটি কোট শেয়ার করেছেন। পাশাপাশি তিনি লিখেছেন, আমরা কত মজা করতাম। কত আনন্দ করতাম। সেই সবটা চলে গিয়েছে। যদি আমরা আবার কোনও দিন একসঙ্গে হতে পারতাম। ফিরে আয় ভাই। তুই সব সময় আমার হৃদয় জুড়ে থাকবি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার